'উদ্দীপকের রাষ্ট্রীয় কোষাগার কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রাষ্ট্রীয় কোষাগারটি ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান বাইতুল মাল।বাইতুল মাল হলো ইসলামি রাষ্ট্রে কেন্দ্রীয় তহবিল বা কোষাগার। যেখানে যাকাত, সদকা, উশর ও অন্যান্য দান থেকে সংগৃহীত অর্থ সংরক্ষণ করা হয়। এই তহলিলের অর্থ থেকে দরিদ্রদের খাদ্য, চিকিৎসা, আশ্রয় ও বিনাসুদে ঋণসহ নানা ধরনের সহায়তা প্রদান করা হতো। বাইতুল মাল সমাজের স্থায়ী কল্যাণে ভূমিকা রাখে।উদ্দীপকে উল্লিখিত কোষাগারটি নিজস্ব আয়, জনগণের দান, সদকা থেকে গঠিত হয় এবং দরিদ্রদের কল্যাণে ব্যবহৃত হয়। যা ইসলামি রাষ্ট্রের কেন্দ্রীয় কোষাগার বাইতুল মালের কার্যক্রম। এটি ইসলামি রাষ্ট্রের দরিদ্রদের বিনাসুদে ঋণদান এবং তাদের সামাজিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। খোলাফায়ে রাশেদিনের সময়ে এ ব্যবস্থাটি ইসলামি রাষ্ট্রকে বিশ্বের প্রথম কল্যাণ রাষ্ট্রে পরিণত করেছিল, যা উদ্দীপকের বর্ণনার সাথে পুরাপুরি মিলে যায়।অতএব বলা যায়, উদ্দীপকে উল্লিখিত কোষাগারটি ইসলামি রাষ্ট্রের ঐতিহ্যগত প্রতিষ্ঠান বাইতুল মাল।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
'উদ্দীপকের রাষ্ট্রীয় কোষাগার কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান? ব্…
উদ্দীপক
Dhaka, comilla, sylhet, barisal, mymensingh · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর