শিশুদের উন্নয়নে উদ্দীপকে পিন্টু ও হেলালের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: উদ্দীপকের শিশুদের উন্নয়নে সরকারি শিশু পরিবার তথা এতিমখানার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সনাতন সমাজকল্যাণ প্রতিষ্ঠানগুলোর মধ্যে এতিমখানা অন্যতম। পিতৃ- মাতৃহীন অপ্রাপ্তবয়স্ক শিশু, অসহায়, দুস্থ শিশুদের লালন-পালনের ব্যবস্থা যে প্রতিষ্ঠান কাজ করে তাকে এতিমখানা বলে। এর মাধ্যমে একজন অনাথ ও অসহায় শিশুকে উপযুক্ত শিক্ষা ও সুন্দর পরিবেশে রেখে দেশের একজন সুনাগরিক হিসেবে গড়ে তোলা সম্ভব হয়। এতিমখানার মাধ্যমে শিশুদের পুনর্বাসন, বিবাহের ব্যবস্থা, মৌল মানবিক চাহিদা পূরণ, শিক্ষা, চিকিৎসা ও চিত্তবিনোদনের ব্যবস্থা করা হয়। একজন এতিম শিশু যাতে উপযুক্ত শিক্ষা ও পারিবারিক পরিবেশে বেড়ে উঠতে পারে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই এতিমখানা কাজ করে। সেই সাথে এতিম শিশুদের বিভিন্ন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করার মাধ্যমে দক্ষ জনশক্তিতে রূপান্তরিত করে। উদ্দীপকের পিন্টু ও হেলাল মাঠকর্মের সময় সরকারি শিশু পরিবারে কাজ করছে। কিন্তু তারা দেখতে পায়, এখানে সামান্য সমস্যাতেই শিশুদের শাস্তির আওতায় আনা হয়। যা শিশুদের মানসিক বিকাশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ও মনো-দৈহিক উন্নয়নকে বাধা দেয়। সেই সাথে এতিমখানা সম্পর্কে সাধারণ মানুষের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। অথচ অসহায় এ সমস্ত শিশুর যথার্থ বিকাশের জন্য যত্ন ও ভালোবাসা প্রয়োজন। যা নিশ্চিত করতে এতিমখানার বিকল্প নেই। তাই বলা যায় যে, শিশুদের উন্নয়নে পিন্টু ও হেলালের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির ভূমিকা অপরিসীম।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
শিশুদের উন্নয়নে উদ্দীপকে পিন্টু ও হেলালের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটির ভ…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর