উদ্দীপকে রিফাতের গবেষণার সাথে জড়িত বিষয়টি সম্পর্কে ধারণা দাও।
উত্তর: উদ্দীপকে রিফাতের গবেষণার সাথে জড়িত বিষয়টি হচ্ছে নৃবিজ্ঞান। নৃ-বিজ্ঞান সামাজিক বিজ্ঞানের একটি অন্যতম শাখা। এর প্রধান আলোচ্য বিষয় হচ্ছে মানুষ। মানুষের উৎপত্তি, দৈহিক গঠন, সংস্কৃতি, পরিবার, রাষ্ট্র, ধর্ম প্রভৃতির পাশাপাশি বিভিন্ন প্রথা ও প্রতিষ্ঠানের উৎপত্তি এবং ক্রমবিকাশ নিয়ে নৃবিজ্ঞান আলোচনা করে। বিষয়বস্তুর ব্যাপকতার কারণে নৃবিজ্ঞানকে দৈহিক এবং সাংস্কৃতিক নৃবিজ্ঞান এই দু'ভাগে ভাগ করা হয়। দৈহিক নৃবিজ্ঞান মানুষের উৎপত্তি, বিকাশ ও দৈহিক গঠনপ্রণালী নিয়ে আলোচনা করে। পৃথিবীর বিভিন্ন মানবগোষ্ঠীর বর্ণ পরিচয় এবং তাদের ওপর পরিবেশের প্রভাব নিয়ে দৈহিক নৃবিজ্ঞান পরীক্ষা- নিরীক্ষা চালায়। আর সাংস্কৃতিক নৃবিজ্ঞানে মানুষের অর্জিত ব্যবহার নিয়ে গবেষণা করা হয়। আদিম মানুষের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক বিষয় সাংস্কৃতিক নৃবিজ্ঞানের গবেষণার বিষয়। উদ্দীপকে রিফাত তার গবেষণায় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর জীবনযাপনের সমস্যাগুলো তুলে ধরতে চায়। এজন্য তাকে ঐ জাতিগোষ্ঠীর উৎপত্তি, সামাজিক ও সাংস্কৃতিক ক্রমবিকাশ সম্পর্কে জ্ঞানার্জন করতে হচ্ছে। সুতরাং বলা যায়, রিফাতের গবেষণার সাথে জড়িত বিষয়টি হলো নৃবিজ্ঞান।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রিফাতের গবেষণার সাথে জড়িত বিষয়টি সম্পর্কে ধারণা দাও।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর