উদ্দীপকে পেশাজীবী সংগঠনের সদস্যদের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের যে পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে তার বর্ণনা দাও।
উত্তর: উদ্দীপকে পেশাজীবী সংগঠনের সদস্যদের সমস্যা সমাধানের জন্য দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। সাধারণত দল সমাজকর্ম পদ্ধতি সমস্যাগ্রস্ত দলকে বিভিন্ন পন্থা বা কৌশল অবলম্বনের মাধ্যমে সমস্যা মোকাবিলায় সাহায্য করে। এটি সমাজকর্মের আদর্শ ও মূল্যবোধের আলোকে নিয়ন্ত্রিত ও পরিচালিত হয় । দল সমাজকর্ম সামাজিক দল, দল সমাজকর্ম প্রতিষ্ঠান, দল সমাজকর্মী ও দল সমাজকর্ম প্রক্রিয়া এই চারটি উপাদান নিয়ে গঠিত। সমস্যা সমাধানের ক্ষেত্রে এটি কিছু নীতিমালা অনুসরণ করে। এটি অনুসন্ধানের মাধ্যমে দলের সমস্যা নির্ণয় করে তা সমাধানে বিভিন্ন কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করে । উদ্দীপকের জিসান একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট দেখে। সেখানে বেসরকারি কিছু পেশাজীবী সংগঠন তাদের অবসরকালীন নিরাপত্তা চেয়েছেন। অবসরে গেলে তাদের জন্য পেনশন বা আর্থিক কোনো সুবিধা না থাকায় তারা অনেকেই মানবেতর জীবনযাপন করেন। এসব পেশাজীবী সংগঠনের সদস্যদের দল সমাজকর্ম পদ্ধতির মাধ্যমে সহায়তা দেওয়া যেতে পারে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে পেশাজীবী সংগঠনের সদস্যদের সমস্যা সমাধানের জন্য সমাজকর্মের …
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর