উপর্যুক্ত পদ্ধতির কার্যকর প্রয়োগে আরো পদ্ধতির সাহায্য অপরিহার্য— বিশ্লেষণ করো।
উত্তর: বেসরকারি পেশাজীবী সংগঠনের সদস্যদের সমস্যা সমাধানে দল সমাজকর্ম পদ্ধতির পাশাপাশি অন্যান্য পদ্ধতির সাহায্য অপরিহার্য- বক্তব্যটি যথার্থ । সমাজকর্ম ব্যক্তি, দল ও সমষ্টিকে আলাদাভাবে বিবেচনা করে সমস্যা সমাধানে সহায়তা করে। কিন্তু বাস্তবে মৌলিক পদ্ধতিগুলোর মধ্যে এ ধরনের বিভক্তি সম্ভব নয়। কারণ সমাজকর্ম তার মূল লক্ষ্য অর্জনে ব্যক্তির ওপর বেশি গুরুত্ব দেয়। কেননা ব্যক্তিই দল ও সমষ্টির একক হিসেবে বিবেচিত। আবার ব্যক্তি অবশ্যই কোনো না কোনো দলের সদস্য। কাজেই ব্যক্তি যদি সমস্যাগ্রস্ত হয়ে নিজ ভূমিকা পালনে ব্যর্থ হয় তবে তা দল ও সমষ্টিতে বিরূপ প্রভাব ফেলে। এ কারণে সমাজকর্মীরা ব্যক্তি, দল ও সমষ্টির সমস্যা সমাধানে সমাজকর্মের মৌলিক পদ্ধতিগুলোর সমন্বিত প্রয়োগ করে। যেকোনো সমস্যা সমাধানে সমাজকর্মে মনো- সামাজিক তথ্য সংগ্রহ, সমস্যা নির্ণয় ও সমাধান এ তিনটি ধাপ অনুসরণ করা হয়। এক্ষেত্রে সমস্যা সমাধান প্রক্রিয়ার সফলতা নির্ভর করে সমাজকর্মের তিনটি সহায়ক পদ্ধতি- সামাজিক গবেষণা, সামাজিক কার্যক্রম ও সামাজিক প্রশাসনের ওপর। এ থেকে বোঝা যায়, সমাজকর্মের মৌলিক ও সহায়ক পদ্ধতিগুলো একে অপরের পরিপূরক। উদ্দীপকের বেসরকারি পেশাজীবী সংগঠনের সদস্যদের সমস্যা সমাধানে দল সমাজকর্ম পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে। কিন্তু পেশাগত সংগঠনের সদস্যদের প্রত্যেকেই ব্যক্তি এবং তারা সমষ্টিরও অংশ। এজন্য তাদের ক্ষেত্রে ব্যক্তি ও সমষ্টি সমাজকর্ম পদ্ধতিও প্রয়োগ করতে হবে। আবার সমস্যা সমাধানের ক্ষেত্রে কার্যকর সফলতা পেতে সমাজকর্মের সহায়ক পদ্ধতিগুলোও প্রয়োগ করা যায়। উপরের আলোচনার আলোকে বলা যায়, দল সমাজকর্ম পদ্ধতির কার্যকর প্রয়োগের জন্য সমাজকর্মের অন্যান্য পদ্ধতির সাহায্য অপরিহার্য।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উপর্যুক্ত পদ্ধতির কার্যকর প্রয়োগে আরো পদ্ধতির সাহায্য অপরিহার্য— ব…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর