উদ্দীপকে সীতানাথ বসুর দান প্রথাটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো।
উত্তর: হাউদ্দীপকে সীতানাথ বসুর দান দেবোত্তরের অন্তর্ভুক্ত। দেবোত্তর হিন্দুধর্মের একটি সমাজকল্যাণ প্রথা। হিন্দুধর্ম মতে, দেবোত্তর হচ্ছে ঈশ্বরের বা দেবতার সম্পত্তি। অর্থাৎ ধর্মীয় উদ্দেশ্যে কোনো সম্পত্তি উৎসর্গ করলে তাকে দেবোত্তর সম্পত্তি বলে। সনাতন সমাজকল্যাণ প্রথাগুলোর মধ্যে হিন্দু ধর্মের দেবোত্তর প্রথা অন্যতম। এটি মুসলমানদের ওয়াক্ত প্রথার মতো একটি স্বেচ্ছামূলক দান ব্যবস্থা। সাধারণত ধর্মীয় শিক্ষামূলক প্রতিষ্ঠান, ধর্মীয় অনুষ্ঠানের ব্যয় নির্বাহ, অনাথ আশ্রম ও মানবসেবামূলক কার্যক্রম পরিচালনার জন্য দেবোত্তর প্রথার সম্পত্তি উৎসর্গ করা হয়। এ প্রথা সাধারণত দু'ধরনের হয়। যথা- আংশিক দেবোত্তর এবং সার্বিক দেবোত্তর। উদ্দীপকের সীতানাথ বসু হিন্দু ধর্মের অনুসারী। ধার্মিক ও দানশীল হিসেবে গ্রামে তার যথেষ্ট সুনাম রয়েছে। শেষ বয়সে এসে তিনি তার সম্পত্তির একটি বড় অংশ ধর্মীয় উদ্দেশ্য পূরণের জন্য দান করেন। তার দানকৃত সম্পত্তি মন্দির প্রতিষ্ঠাসহ বিভিন্ন ধরনের জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়। সীতানাথ বসুর এ দান পাঠ্যবইয়ের দেবোত্তর প্রথাকে নির্দেশ করছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সীতানাথ বসুর দান প্রথাটি তোমার পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা …
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর