উদ্দীপকে রিয়াজুল ইসলামের দান প্রথাটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: সমাজকল্যাণ ও সমাজসেবায় রিয়াজুল ইসলামের দান প্রথা অর্থাৎ ওয়াক্ফের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়াক্ফ ইসলাম ধর্মে প্রচলিত জনহিতকর কাজে সম্পত্তি দানের একটি স্থায়ী ব্যবস্থা। ওয়াকফকৃত সম্পত্তি বা সম্পত্তি থেকে প্রাপ্ত আয় প্রাতিষ্ঠানিকভাবে সমাজ ও মানুষের কল্যাণে ব্যয় করা হয়। বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান যেমন- দাতব্য চিকিৎসালয়, এতিমখানা, স্কুল- কলেজ, রাস্তাঘাট, পুল নির্মাণ প্রভৃতি স্থাপনে ওয়াক্কের ভূমিকা অনবদ্য। ধর্মীয় চেতনাবোধ জাগ্রত করে পরোপকার ও সেবামূলক কাজে ব্রতী হওয়ায় ওয়াক্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ওয়াকফকৃত সম্পদ প্রাতিষ্ঠানিকভাবে ব্যবহারের মাধ্যমে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়। তাছাড়া অসহায় ও দরিদ্রদের দান-খয়রাত করার মাধ্যমে তাদের অর্থনৈতিক নিরাপত্তা প্রদানেও ওয়াকফের গুরুত্ব অপরিসীম। ওয়াক্ফ্ফ-ই- খাইরি রীতিতে দরিদ্র, অসহায় মানুষের কল্যাণে সাধারণত সম্পত্তি ওয়াক্ত করা হয়। এর ফলে সমাজের দুস্থ ও অসহায় জনগোষ্ঠীর কল্যাণ সাধিত হয়। পাশাপাশি গরিব-আত্মীয়-স্বজন ও আশ্রিত ব্যক্তিদের সহায়তা করার ক্ষেত্রে ওয়াক্ফ্ফ-ই-আহলি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকের রিয়াজুল ইসলাম একজন ধর্মপ্রাণ মুসলমান হিসেবে নিজ সম্পত্তির একটি বড় অংশ ধর্মীয় এবং জনকল্যাণমূলক কাজে দান করেন। ইসলামি আইন অনুযায়ী তার দানকৃত সম্পত্তি মসজিদ, বিদ্যালয় ও বিভিন্ন জনকল্যাণমূলক প্রতিষ্ঠান তৈরিতে ব্যয় করা হয়। রিয়াজুল ইসলামের এ দানটি ওয়াফের অন্তর্ভুক্ত। সামগ্রিক আলোচনা থেকে তাই বলা যায়, সমাজের পশ্চাৎপদ ও অসহায় জনগণের কল্যাণে ওয়াকফ্ সম্পত্তির গুরুত্ব অপরিসীম।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রিয়াজুল ইসলামের দান প্রথাটির গুরুত্ব বিশ্লেষণ করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর