উদ্দীপকের অতসী দেবনাথের সাথে ইন্দ্রজিৎ এর বিয়ে হবার ঘটনা ভারত উপমহাদেশের যে সমাজ সংস্কারকের কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ তা ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের অতসী দেবনাথের সাথে ইন্দ্রজিৎ এর বিয়ের ঘটনাটি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহ কর্মকাণ্ডের সাথে সাদৃশ্যপূর্ণ। ভারতীয় উপমহাদেশের কল্যাণমূলক কর্মকাণ্ডের ইতিহাসে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন অন্যতম সমাজ সংস্কারক। তার প্রত্যক্ষ আন্দোলনের ফসল হলো হিন্দু সমাজে বিধবা মেয়েদের বিবাহ প্রথার প্রচলন । তৎকালীন হিন্দু সমাজে অল্পবয়সী কিশোরীদের বিয়ে দেওয়ার প্রচলন ছিল। কিন্তু স্বামী মারা গেলে এ সব বিধবারা অমানবিকভাবে জীবন কাটাতে বাধ্য হতো। কারণ এ সময় সমাজে বিধবা বিবাহ নিষিদ্ধ ছিল। হিন্দুসমাজের এ প্রথা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে দারুণভাবে আলোড়িত করে। সমাজ থেকে এ সমস্যা দূর করার প্রচেষ্টায় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর অশোক কুমার দত্তের মতো ব্যক্তিদের নিয়ে বিধবা বিবাহ আন্দোলন শুরু করেন ধীরে ধীরে তার এ আন্দোলন বেগবান হতে থাকে। অবশেষে ১৮৫৬ সালের ২৬ জুলাই লর্ড ডালহৌসির সহায়তায় হিন্দু বিধবা বিবাহ আইন পাস হয়। আইনের বাস্তবায়নের জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজের ছেলেকে এক বিধবার সাথে বিবাহ দেন। তার এ কর্মকাণ্ড হিন্দু সমাজে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে। উদ্দীপকে অতসী দেবনাথের বিয়ের এক বছর হওয়ার আগেই তার স্বামী মারা যায়। পরবর্তীতে অতসীর বাবা তার ভবিষ্যত চিন্তা করে তাকে আবার বিয়ে দেন। অতসীর এই বিবাহের ঘটনা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বিধবা বিবাহের সাথে সাদৃশ্যপূর্ণ
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের অতসী দেবনাথের সাথে ইন্দ্রজিৎ এর বিয়ে হবার ঘটনা ভারত উপমহ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর