ঐশীর সংসদে দেওয়া বক্তব্যের মধ্যেই কি বিষয়টির কার্যক্রম সীমাবদ্ধ? যুক্তি দাও।
উত্তর: সংসদে দেওয়া ঐশীর বক্তব্যের মধ্য দিয়ে পৌরনীতি ও সুশাসন বিষয়টির সামগ্রিক কার্যক্রম ফুটে ওঠেনি। পৌরনীতি ও সুশাসন সামাজিক বিজ্ঞানের একটি সমৃদ্ধ শাখা। এর বিষয়বস্তু বা পরিধি অনেক বিস্তৃত। ঐশীর বক্তব্যে উল্লিখিত প্রতিটি মানুষের খাদ্য ও কর্মের অধিকার, সুশাসন, জবাবদিহিতা ও স্বচ্ছতামূলক শাসনব্যবস্থা প্রভৃতি উঠে এসেছে, যা পৌরনীতি ও সুশাসনের সামগ্রিক কার্যক্রমের সামান্যই প্রতিফলিত করে। প্রকৃতপক্ষে এই শাখা আরও অনেক বিষয় নিয়ে কাজ করে। পৌরনীতি ও সুশাসনের আলোচনার ক্ষেত্র হিসেবে পরিবার, সমাজ, পরিবেশ, ব্যক্তিত্ব, নেতৃত্ব, সম্পত্তি, মূল্যবোধ, নৈতিকতা, মানবাধিকার প্রভৃতি বিষয় উল্লেখযোগ্য। পৌরনীতি ও সুশাসনে রাষ্ট্র এবং নাগরিকের বিভিন্ন বিষয়াবলি এবং এর সাথে জড়িত নানাবিধ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়, যার মূল লক্ষ্য হলো জনগণের সর্বাধিক কল্যাণ নিশ্চিত করা। পৌরনীতি ও সুশাসনের আরেকটি বৈশিষ্ট্য হলো- এটি রাষ্ট্রের অন্তর্ভুক্ত প্রতিটি নাগরিকের অধিকার নিশ্চিত করে, নাগরিকদেরকে কর্তব্য সম্পর্কে সচেতন করে এবং জনগণের সেবায়, রাষ্ট্রের ভূমিকা পালনের ক্ষেত্র সৃষ্টি করে। সর্বোপরি এই শাস্ত্রে নাগরিকের আচার-আচরণ ও কার্যাবলি, আর্থ- সামাজিক ও রাজনৈতিক প্রতিষ্ঠান এবং প্রশাসনিক দায়িত্ব-কর্তব্য সম্পর্কে ধারাবাহিক আলোচনা উপস্থাপিত হয়। উপর্যুক্ত আলোচনা থেকে বলা যায়, ঐশীর বক্তব্য পৌরনীতি ও সুশাসনের উল্লিখিত কার্যক্রমের সার্বিক চিত্র তুলে ধরে না।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
ঐশীর সংসদে দেওয়া বক্তব্যের মধ্যেই কি বিষয়টির কার্যক্রম সীমাবদ্ধ? যু…
উদ্দীপক
Rajshahi, barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর