রোকসানার কাজের সাথে যে মহিয়সী নারীর কাজের মিল পাওয়া যায় পাঠ্যপুস্তকের আলোকে তার অবদান বর্ণনা করো।
উত্তর: রোকসানার সাথে বেগম রোকেয়ার কাজের মিল পাওয়া যায়। অবিভক্ত বাংলার নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়ার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা আছে। তিনি আমৃত্যু নারী শিক্ষা, লিঙ্গের সমতায়ন ও অন্যান্য সামাজিক বিষয়াবলিতে নারীদের উন্নয়ন ও কল্যাণে নিজেকে উৎসর্গ করেছেন। উদ্দীপকের রোকসানাও যেন বেগম রোকেয়ার দেখানো পথেই হেঁটেছেন। রোকসানার গ্রামের তৎকালীন অবস্থা বেগম রোকেয়ার সময়কার পরিস্থিতির সাথে সাদৃশ্যপূর্ণ। তবে তাদের দুজনের মধ্যে মূল সাদৃশ্য গড়ে উঠেছে নারীদের মুক্তির জন্য কাজ করার মধ্য দিয়ে। রোকসানা তার গ্রামের পশ্চাৎপদ, নিরক্ষর ও কুসংস্কারাচ্ছন্ন নারীদেরকে মুক্তির পথ দেখিয়েছেন। তিনি তাদেরকে শিক্ষিত করে তোলার লক্ষ্যে গ্রামে একটি বালিকা বিদ্যালয় স্থাপন করেছেন। তাছাড়া নারীদের অবস্থার উন্নয়নে তিনি গ্রামে একটি মহিলা সমিতিও স্থাপন করেছেন। অন্যদিকে বেগম রোকেয়াও নারী শিক্ষার বিস্তারে ভূয়সী অবদান রেখে গেছেন। মাত্র ৫ জন ছাত্রী নিয়ে তিনি 'সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল' প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে স্কুলটি সরকারি সাহায্য লাভ করে এবং ইংরেজি বালিকা বিদ্যালয়ে উন্নীত হয়। তাছাড়া তিনি নারীদের কল্যাণে 'আঞ্জুমানে খাওয়াতীনে ইসলাম' নামক সমিতি গড়ে তোলেন। সুতরাং বলা যায়, সুলতানার কার্যক্রম আমাদেরকে বেগম রোকেয়ার কথাই মনে করিয়ে দেয়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
রোকসানার কাজের সাথে যে মহিয়সী নারীর কাজের মিল পাওয়া যায় পাঠ্যপুস্তক…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর