উদ্দীপকে রোকসানার মতো আরো অনেকেরই এই কাজে এগিয়ে আসা জরুরি- এ বিষয়ে তোমার মতামত দাও।
উত্তর: আমি মনে করি, নারী শিক্ষার বিস্তারে রোকসানার মতো আরো অনেকেরই এগিয়ে আসা উচিত। আমাদের দেশের নারীরা এখনও শিক্ষাক্ষেত্রে অনেক পিছিয়ে আছে। কারণ এ দেশের অনেক মানুষই মনে করেন মেয়েরা ঘরে থেকে সংসার সামলাবে, সন্তান লালন-পালন করবে। তাদের পড়াশোনার কোনো প্রয়োজন নেই। আবার অনেকে মনে করেন মেয়েদের বিয়ে দিলে অন্যের বাড়ি চলে যাবে। তাই তাদেরকে বেশি পড়াশোনা শিখিয়ে লাভ নেই। এসব ভ্রান্ত ধারণার কারণে আমাদের দেশের মেয়েরা শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়। এর ফলে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকসহ সকল ক্ষেত্রে এ দেশের নারীদের অংশগ্রহণ তুলনামূলক কম। জনসংখ্যার অর্ধেক অংশ যদি উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ না করে তাহলে দেশও পিছিয়ে পড়বে। এর জন্য নারী শিক্ষার বিস্তার ঘটাতে হবে। আর এ কাজের জন্য উদ্দীপকের রোকসানার মতো সমাজের সচেতন অংশকে এগিয়ে আসতে হবে। উদ্দীপকে রোকসানা ক্ষুদ্র পরিসরে নিজস্ব উদ্যোগে মেয়েদের জন্য শিক্ষা কার্যক্রম শুরু করে। পরবর্তীতে তার প্রচেষ্টায় একটি স্কুল প্রতিষ্ঠিত হয়। সেখান থেকে প্রাথমিক শিক্ষা গ্রহণ করে মেয়েরা উচ্চ শিক্ষার জন্য শহরে যায়। রোকসানার মতো সমাজের সচেতন ব্যক্তিদের উচিত নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ ব্যবহারের নারী শিক্ষা বিস্তারে কাজ করা। এছাড়া নারী শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে অভিভাবকদের সচেতন করতে হবে। পরিবার ও সমাজের লোকদের নারী শিক্ষার বিস্তারে এগিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করতে হবে। পত্র-পত্রিকা, রেডিও, টেলিভিশনে নারী শিক্ষা সম্পর্কে বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রম বাড়াতে হবে। নারী শিক্ষা বিষয়ক বিভিন্ন সভা-সেমিনারের আয়োজন করতে হবে। এভাবে নারী-শিক্ষার প্রসারে গৃহীত ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা একসময় দেশের নারী উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে। পরিশেষে বলা যায়, নারী শিক্ষার প্রসারে সমাজের সকল মানুষকে এগিয়ে আসতে হবে। সচেতনতা সৃষ্টির পাশাপাশি প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করে নারীদের শিক্ষা গ্রহণে উদ্বুদ্ধ করতে হবে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রোকসানার মতো আরো অনেকেরই এই কাজে এগিয়ে আসা জরুরি- এ বিষয়ে …
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর