উদ্দীপকে কবিরের জীবিকার্জনের উপায়টির বৈশিষ্ট্য পাঠ্যপুস্তকের আলোকে বর্ণনা করো ।
উত্তর: উদ্দীপক কবিরের জীবিকার্জনের উপায়টি হচ্ছে বৃত্তি। মানুষ তার জীবনধারণের জন্য যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডে নিয়োজিত থাকে তাকে বৃত্তি বলা হয়। বৃত্তির কিছু স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে। যেমন— বৃত্তির ক্ষেত্রে কোনো বিশেষ শিক্ষা বা যোগ্যতার প্রয়োজন হয় না। এক্ষেত্রে বিশেষ কোনো মূল্যবোধ ও নৈতিক মানদণ্ড থাকে না । বৃত্তির জন্য পেশাগত প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা আবশ্যক নয়। এ ক্ষেত্রে সুনির্দিষ্ট তেমন কোনো দায়িত্বও থাকে না। এখানে ব্যক্তি নিজের ইচ্ছামতো কাজ করতে পারে। বৃত্তি যেহেতু ব্যক্তির ইচ্ছা-অনিচ্ছার ওপর নির্ভর করে তাই এখানে জবাবদিহিতা বিশেষভাবে অনুপস্থিত। অনেক ক্ষেত্রে সামাজিক স্বীকৃতি ছাড়াও বৃত্তির অনুশীলন হয় এবং সেক্ষেত্রে এটি জনকল্যাণমূলক নাও হতে পারে। উদ্দীপকে বাবা মারা যাওয়ার কারণে কবির সংসারের দায়িত্ব গ্রহণ করে। এ কারণে লেখাপড়া ছেড়ে সে অর্থ উপার্জনের চেষ্টা করে। বসতবাড়ি ছাড়া অন্য কোনো সম্পত্তি না থাকায় সে অন্যের জমিতে দিনমজুরের কাজ করে। কবিরের জীবিকার্জনের এ কাজটি বৃত্তির অন্তর্ভুক্ত। কারণ বৃত্তির বৈশিষ্ট্যগুলো তার এ কাজে উপস্থিত রয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কবিরের জীবিকার্জনের উপায়টির বৈশিষ্ট্য পাঠ্যপুস্তকের আলোকে…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর