উদ্দীপকে উল্লিখিত ধাপগুলোই উক্ত সমাজকর্ম পদ্ধতির জন্য যথেষ্ট নয়- বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপক উল্লেখিত ধাপগুলো সমাজকর্ম গবেষণার জন্য যথেষ্ট নয়- আমি এ বক্তব্যের সাথে একমত। সমাজকর্ম গবেষণা মূলত কোনো সমস্যা সমাধানের উদ্দেশ্যে পরিচালিত কর্মসূচি। এক্ষেত্রে পরস্পর সম্পর্কযুক্ত কতগুলো ধাপ অতিক্রম করে গবেষণা প্রক্রিয়া সম্পন্ন হয়। সমাজকর্ম গবেষণার প্রথম ধাপ হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ। এ ধাপে একজন সমাজকর্মী গবেষকের কাজ হলো গবেষণার জন্য সমস্যা নির্বাচন করা। সমস্যা চিহ্নিতকরণের পরবর্তী ধাপ হচ্ছে বিষয় নির্বাচন। এ ধাপে সমস্যার গুরুত্ব বিবেচনা করে গবেষণার জন্য একটি বিষয় নির্বাচন করতে হবে। এর পরবর্তী ধাপ হলো প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনা। এ পর্যায়ে গবেষককে তার গবেষণা বিষয়ের ওপর যথেষ্ট তাত্ত্বিক জ্ঞান অর্জন করতে হয়। এক্ষেত্রে তিনি বিভিন্ন বই, জার্নাল, গবেষণা প্রতিবেদন প্রভৃতির সাহায্য গ্রহণ করেন। প্রাসঙ্গিক সাহিত্য পর্যালোচনার পর গবেষক তার গবেষণাধীন বিষয়ে একটি সিদ্ধান্ত গ্রহণ করেন। পরবর্তীতে এই অনুমিত সিদ্ধান্তই গবেষকের সমগ্র অনুসন্ধান প্রক্রিয়ার দিকনির্দেশনা হিসেবে কাজ করে। অনুকল্প গঠনের পরবর্তী ধাপ হলো গবেষণার নকশা প্রণয়ন। এ ধাপে সমস্যা সম্পর্কে তথ্যাবলি সংগ্রহের পদ্ধতি ও প্রক্রিয়া নির্ধারণ করা হয়। নকশা প্রণয়নের পরবর্তী ধাপ হচ্ছে তথ্য সংগ্রহ করা। এ পর্যায়ে গবেষককে গবেষণা নকশা অনুযায়ী তথ্য সংগ্রহ করতে হয়। এরপর তথ্য প্রক্রিয়াজাতকরণ ধাপে সংগৃহীত তথ্যকে কোডিং, শ্রেণিবদ্ধ ও সারণিবদ্ধ করা হয়। এরপর আসে তথ্য বিশ্লেষণ ধাপ। এখানে গবেষক গবেষণা অনুমানের সত্যতা যাচাই করেন। এরপর তথ্য মূল্যায়ন ধাপে গবেষক একটি সাধারণ সিদ্ধান্তে উপনীত হন। সর্বশেষ ধাপে গবেষণা ফলাফল প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়। সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, সমাজকর্ম গবেষণার সবগুলো ধাপ উদ্দীপকের ছকে প্রকাশিত হয়নি, বরং তিনটি ধাপের কথা বলা হয়েছে। তাই বলা যায়, উল্লিখিত ধাপগুলো সমাজকর্ম গবেষণা পদ্ধতির জন্য যথেষ্ট নয়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত ধাপগুলোই উক্ত সমাজকর্ম পদ্ধতির জন্য যথেষ্ট নয়- বি…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর