'ক' নামক রাষ্ট্রটিতে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার সর্বাগ্রে যে সামাজিক নীতি গ্রহণ করতে পারে তা ব্যাখ্যা কর।
উত্তর: 'ক' নামক রাষ্ট্রটিতে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার প্রথমে জনসংখ্যা নীতি গ্রহণ করতে পারে। জনসংখ্যা সংক্রান্ত বিভিন্ন পরিবর্তন, উন্নয়ন ও নিয়ন্ত্রণ সম্পর্কিত সরকারি সামাজিক নীতিই জনসংখ্যা নীতি। দেশের আয়তন ও সম্পদের সাথে সামঞ্জস্য রেখে জনসংখ্যাকে কাঙ্ক্ষিত স্তরে নিয়ন্ত্রিত রাখাই এ নীতির মূল উদ্দেশ্য। দেশের জনসংখ্যা সমস্যা মোকাবিলায় জনসংখ্যা নীতি কার্যকর ভূমিকা পালন করে। উদ্দীপকে 'ক' রাষ্ট্রটি সদ্য স্বাধীনতা অর্জন করেছে। দেশটি পুনর্গঠনের কাজে হাত দিয়ে সরকার বেশকিছু সমস্যার সম্মুখীন হয়। দেশটির জনসংখ্যার ঘনত্ব অন্যান্য রাষ্ট্রের তুলনায় অনেক বেশি। দেশের জনগণের মৌল মানবিক চাহিদা পূরণেও সরকার হিমশিম খাচ্ছে। এর ফলে অন্যান্য উন্নয়নমূলক কর্মসূচি গ্রহণ সম্ভব হচ্ছে না। এক্ষেত্রে 'ক' রাষ্ট্রের সরকারকে প্রথমেই জনসংখ্যা নিয়ন্ত্রণে রাখার জন্য জনসংখ্যা নীতি প্রণয়ন করতে হবে। কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণ করতে না পারলে মানুষের মৌল মানবিক চাহিদা পূরণ ও দেশের উন্নয়ন সম্ভব নয়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
'ক' নামক রাষ্ট্রটিতে বিদ্যমান সমস্যা সমাধানে সরকার সর্বাগ্রে যে সাম…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর