“উদ্দীপকে ইঙ্গিতকৃত দলটির বন্ধন অন্যান্য দলগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি।” — উক্তিটির সত্যতা যাচাই করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত দলটির অর্থাৎ প্রাথমিক দলের বন্ধন অন্যান্য দলগুলোর তুলনায় অপেক্ষাকৃত বেশি'—— উক্তিটি সত্য। প্রাথমিক দল হলো সর্বজনীন। মানবসমাজের বিকাশের প্রতিটি স্তরে এ দলের অস্তিত্ব পরিলক্ষিত হয়। প্রাথমিক দলের সদস্যদের মধ্যে নিবিড় আবেগীয় সম্পর্ক গড়ে ওঠে। এ সম্পর্ক পারস্পরিক বিশ্বাস, সহানুভূতি এবং সহযোগিতার মনোভাব সৃষ্টি করে। প্রত্যক্ষ ও মুখোমুখি সম্পর্ক বিদ্যমান থাকায় এ ধরনের দলে বন্ধন তুলনামূলক বেশি থাকে। উদ্দীপকে বর্ণিত তাহসান সাহেবের পরিবারে রয়েছে বৃদ্ধ বাবা-মা, স্ত্রী, সন্তান। তিনি প্রতিদিন তার সন্তানকে স্কুলে দিয়ে আসেন। অফিস থেকে বাসায় ফিরে বাবা-মার খোঁজ-খবর নেন। এরপর পরিবারের সবাইকে নিয়ে আনন্দে মেতে ওঠেন। ছুটির দিনগুলোতে সবাইকে নিয়ে বেড়াতে যান। তার পরিবারের সদস্যরা একে অপরের প্রতি খুবই সহানুভূতিশীল। প্রাথমিক দল হওয়ার কারণে তার পরিবারে এমন ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান। কারণ পরিবারের সদস্যরা একে অপরের প্রতি নির্ভরশীল এবং একে অপরের সাহায্য ছাড়া তার চলতে পারে না। তারা স্নেহ, মায়া-মমতার বন্ধনে আবদ্ধ থাকে। প্রাথমিক ছাড়া অন্য দল যেমন মাধ্যমিক দলের সদস্যরা পরোক্ষ পরিচয়ে আবদ্ধ হয়। এতে তাদের সম্পর্ক শিথিল থাকে। আবার বহিঃদলের সদস্যরা অপরের প্রতি উদাসীন থাকে। এছাড়া আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক দলের সদস্যদের মধ্যেও বিভিন্ন কারণে দুর্বল সম্পর্ক থাকে । সার্বিক আলোচনার প্রেক্ষিতে বলা যায়, প্রাথমিক দলের সদস্যরা প্রত্যক্ষ ও অন্তরঙ্গ সম্পর্কে আবদ্ধ থাকে। তাই অন্যান্য দলের তুলনায় এ দলের বন্ধন অপেক্ষাকৃত বেশি।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
“উদ্দীপকে ইঙ্গিতকৃত দলটির বন্ধন অন্যান্য দলগুলোর তুলনায় অপেক্ষাকৃত…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর