উদ্দীপকে যে ধরনের দলের প্রতিফলন দেখা যাচ্ছে তার বৈশিষ্ট্য বর্ণনা করো।
উত্তর: উদ্দীপকে প্রাথমিক দলের প্রতিফলন দেখা যাচ্ছে। প্রাথমিক দল বলতে সেই দলকে বোঝানো হয় যার সদস্যদের মধ্যে প্রত্যক্ষ পরিচিতি, অন্তরঙ্গতা, যোগাযোগ বিদ্যমান থাকে। এ ধরনের দলকে Face to face group বলা হয়। এদের মধ্যে আমরা ভাব' প্রকট থাকে। পরিবার, খেলার সাথি এ দলের অন্যতম উদাহরণ। সমাজবিজ্ঞানী সি এইচ কুলি প্রাথমিক দলের কতগুলো বৈশিষ্ট্যের কথা উল্লেখ করেছেন; যেমন— প্রত্যক্ষ পরিচয়ের ভিত্তিতে প্রাথমিক দল গড়ে ওঠে। এসব দলের পরিধি বা সদস্য সংখ্যা সীমিত থাকে। ব্যক্তিগত সান্নিধ্য এবং সাহচর্য লাভই এ ধরনের দলের প্রধান লক্ষ্য । প্রাথমিক দল আবেগনির্ভর দল। এ দলগুলো স্বতঃস্ফূর্তভাবে গড়ে ওঠে। আনুষ্ঠানিক কোনো চুক্তি বা অঙ্গীকারের ভিত্তিতে এ ধরনের দল গড়ে ওঠে না। প্রাথমিক দলের স্থায়িত্ব অপেক্ষাকৃত বেশি। এ দলে সদস্যদের আচরণে আনুষ্ঠানিকতা তেমন থাকে না । উদ্দীপকে তাহসান সাহেবের পরিবারের চিত্র প্রতিফলিত হয়েছে। পরিবার প্রাথমিক দলের অন্তর্ভুক্ত। এজন্য তাহসান সাহেবের পরিবারকে প্রাথমিক দল বলা যায়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে ধরনের দলের প্রতিফলন দেখা যাচ্ছে তার বৈশিষ্ট্য বর্ণনা করো।
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর