উদ্দীপকে উল্লিখিত বিষয়টি বাংলাদেশে পেশা হিসেবে কতটুকু মর্যাদা অর্জন করতে পেরেছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত বিষয় অর্থাৎ সমাজকর্ম বাংলাদেশে এখনও পেশার মর্যাদা অর্জন করতে পারেনি। বাংলাদেশের আর্থ-সামাজিক প্রেক্ষাপটে সমাজকর্মের জ্ঞান ও দক্ষতা প্রয়োগের যথেষ্ট সুযোগ থাকলেও বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতার কারণে এ দেশে এখনও সমাজকর্ম পেশাগত মর্যাদা লাভ করতে পারেনি। বাংলাদেশে সমাজকর্ম পেশার জ্ঞানার্জনের জন্য উপযুক্ত প্রতিষ্ঠান আছে । কিন্তু কার্যকর কোনো পেশাগত সংগঠন নেই। সমাজকর্ম পেশার বিকাশের ক্ষেত্রে এটি একটি বড় প্রতিবন্ধকতা। এ পেশা সম্পর্কে- রাষ্ট্রীয় নীতিমালার অভাবেও এটি যথাযথভাবে বিকশিত হতে পারছে না। এছাড়া প্রশাসনের অব্যবস্থাপনার কারণে সমাজকর্ম প্রশাসন সম্পর্কে সংশ্লিষ্ট ব্যক্তিদের অস্বচ্ছ ধারণা তৈরি হচ্ছে। এছাড়া আমাদের দেশে সমাজকর্ম সম্পর্কে জনগণ ও সরকারের অজ্ঞতা এবং ভ্রান্ত ধারণা রয়েছে। এ পেশার সুষ্ঠু বিকাশ না হওয়ার ক্ষেত্রে এমন ধারণা, অনেকাংশে দায়ী। সমাজকর্ম পেশাকে সুষ্ঠু ও সুন্দরভাবে পরিচালনা করার জন্য আধুনিক উপকরণের প্রয়োজন রয়েছে। উন্নত দেশগুলোতে প্রতিনিয়ত সমাজকর্ম সংশ্লিষ্ট বিভিন্ন পদ্ধতি ও কৌশল প্রযুক্তিনির্ভর ও আধুনিক হচ্ছে। কিন্তু আমাদের দেশে পুরানো উপকরণই ব্যবহৃত হয়ে আসছে। এমনকি আমাদের দেশের পেশাদার সমাজকর্মীদের জন্য কোনো সুনির্দিষ্ট কর্মক্ষেত্র নেই। ফলে সমাজকর্ম পেশার বিকাশ ব্যাহত হচ্ছে। রাজনৈতিক অস্থিরতা, সরকারি প্রশাসনের সাথে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর কর্মসূচির সমন্বয়হীনতা এবং স্বীকৃতির অভাবে বাংলাদেশের সমাজকর্ম পেশা বিকশিত হওয়ার সুযোগ পাচ্ছে না। উদ্দীপকে জাপানের সমাজকর্ম শিক্ষার কথা বলা হয়েছে। সে দেশে বর্তমানে সমাজকর্ম পেশার আধুনিকায়নের সাথে সাথে এর কর্মপরিধিও বাড়ছে। কিন্তু বাংলাদেশে সমাজকর্ম পেশা তেমন বিকশিত হয়নি এবং এখনোও একটি যথার্থ পেশার মর্যাদা অর্জন করতে ব্যর্থ হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত বিষয়টি বাংলাদেশে পেশা হিসেবে কতটুকু মর্যাদা অর্জ…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর