কুসংস্কারমুক্ত সমাজ গড়তে উক্ত প্রত্যয়ের ভূমিকা বিশ্লেষণ করো।
উত্তর: কুসংস্কারমুক্ত সমাজ গড়তে উক্ত প্রত্যয় অর্থাৎ সমাজ সংস্কার আন্দোলন প্রধান নিয়ামক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সমাজ সংস্কারের প্রয়োজনীয়তা থেকে সামাজিক আন্দোলন পরিচালিত হয়। অর্থাৎ সমাজ সংস্কার আন্দোলনের মাধ্যমেই সমাজ থেকে নানা কুসংস্কার দূরীভূত হয়ে সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন সাধিত হয়। প্রকৃতপক্ষে সামাজিক আন্দোলন ব্যতীত সমাজ সংস্কার কখনোই সম্ভবপর নয়। আমাদের সমাজব্যবস্থায় নানা ধরনের কুসংস্কার ও ধর্মীয় গোঁড়ামি বিদ্যমান। মূলত অজ্ঞতাই এর জন্য দায়ী। মানুষ যদি শিক্ষার আলোয় উদ্ভাসিত না হয় তাহলে মানুষের মন কুসংস্কার হতে মুক্ত হতে পারে না। শিক্ষিত লোক সহজেই কুসংস্কারকে চিহ্নিত করতে পারেন এবং সমাজে এর কুফল সম্পর্কে বুঝতে পারেন। তখন তারা সমাজ সংস্কারের মাধ্যমে কুসংস্কার দূর করতে উদ্যোগী হন এবং সামাজিক আন্দোলন গড়ে তোলেন। ইতিহাসে এ ধরনের বহু দৃষ্টান্ত রয়েছে। রাজা রামমোহন রায় কর্তৃক সতীদাহ প্রথা নিষিদ্ধকরণ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কর্তৃক বিধবা বিবাহ প্রচলন, বেগম রোকেয়ার নারীশিক্ষা আন্দোলন প্রভৃতি সমাজ সংস্কারে ব্যাপক ভূমিকা রেখেছে। তাদের সাহসী ভূমিকার কারণে সমাজ থেকে নানা কুসংস্কার দূর হয়ে গেছে। উদ্দীপকেও এ ধরনের সমাজ সংস্কার আন্দোলনের উপযোগিতা উপস্থাপিত হয়েছে। পরিশেষে বলা যায়, সমাজ সংস্কার আন্দোলন সমাজ থেকে কুসংস্কার দূর করতে অত্যন্ত কার্যকর ভূমিকা পালন করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
কুসংস্কারমুক্ত সমাজ গড়তে উক্ত প্রত্যয়ের ভূমিকা বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka, dinajpur, comilla, chittagong, sylhet, jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর