মি. বার্কারের মধ্যে ব্যক্তি সমাজকর্মের কোন উপাদানের অভাব রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের অন্যতম গুরত্বপূর্ণ উপাদান স্থানের অভাব রয়েছে। ব্যক্তি সমাজকর্মে স্থান হলো এমন এক ধরনের সংস্থা বা প্রতিষ্ঠান যেখানে সমাজকর্মীরা সাহায্যার্থীকে তার সমস্যা মোকাবিলায় প্রয়োজনীয় বস্তুগত ও অবস্তুগত সাহায্য করে থাকেন। প্রকৃতপক্ষে যেকোনো সংগঠিত ও পেশাভিত্তিক কাজের জন্যই প্রতিষ্ঠান অপরিহার্য। আর উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের এ উপাদানটির ব্যত্যয় ঘটেছে। উদ্দীপকে মি. বাকার একজন পেশাদার সমাজকর্মী হলেও তিনি পেশাদারিত্বের পরিচয় দিতে ব্যর্থ হয়েছেন। তিনি কোনো প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে থেকে তার কার্যক্রম পরিচালনা করতে পারেননি। তার কাছে আগত সাহায্যার্থীদেরকে তিনি একেক সময় একেক স্থানে সাক্ষাৎ করতে বলেন। এর ফলে খুব স্বাভাবিকভাবেই সাহায্যার্থীরা তার ওপর বিরক্ত হয়। প্রকৃতপক্ষে মি. বার্কারের উচিত ছিল একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে থেকে অর্থাৎ কোনো একটি প্রতিষ্ঠানের মাধ্যমে সুনির্দিষ্ট স্থানে সাহায্যার্থীদের সাথে যোগাযোগ রক্ষা করা। কারণ ব্যক্তি সমাজকর্মে স্থান বা প্রতিষ্ঠান অত্যন্ত গুরুত্বপূর্ণ ও আবশ্যক একটি উপাদান। এর মাধ্যমে সমাজকর্মের গোপনীয়তার নীতি রক্ষিত হয় এবং সমাজকর্মী ও সেবাগ্রহীতাদের মধ্যে সুসম্পর্ক গড়ে ওঠে। তাই বলা যায় মি. বার্কার ব্যক্তি সমাজকর্মের স্থান বা প্রতিষ্ঠান উপাদানটির ধারাবাহিকতা রক্ষা করেননি।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
মি. বার্কারের মধ্যে ব্যক্তি সমাজকর্মের কোন উপাদানের অভাব রয়েছে? ব্য…
উদ্দীপক
Dhaka, dinajpur, comilla, chittagong, sylhet, jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর