সমাজকর্মীদের উক্ত বিষয়ে জ্ঞান থাকা দরকার- বিশ্লেষণ করো।
উত্তর: সমাজকর্ম ও অর্থনীতির মধ্যকার পারস্পরিক সম্পর্কের আলোকে বলা যায়, সমাজকর্মীদের অর্থনীতি বিষয়ে জ্ঞান থাকা দরকার। অর্থনীতি ও সমাজকর্ম সামাজিক বিজ্ঞানের দুটি গুরুত্বপূর্ণ শাখা। উভয় শাখাতেই সমাজবদ্ধ মানুষের আচরণ ও কল্যাণ নিয়ে আলোচনা করা হয়। সমাজ বহির্ভূত মানুষের আচার-আচরণ সমাজকর্ম ও অর্থনীতির বিবেচ্য বিষয় নয়। মানুষের আর্থ-সামাজিক সম্পর্ক অবিচ্ছেদ্য বিধায় উভয় শাস্ত্রের মধ্যে ঘনিষ্ঠ যোগসূত্র গড়ে উঠেছে। সমাজকর্ম ও অর্থনীতি উভয় শাস্ত্রের লক্ষ্য হলো সম্পদের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করা। এ লক্ষ্যে সমাজকর্ম সীমিত সম্পদের সদ্ব্যবহারের ওপর গুরুত্বারোপ করে, যাতে সমস্যার যথোপযুক্ত ও স্থায়ী সমাধান সম্ভব হয়। সুতরাং এক্ষেত্রে অর্থনীতির জ্ঞান সমাজকর্মীকে সহায়তা করে। একজন সমাজকর্মী সম্পদ ও অর্থনীতির জ্ঞান ব্যবহার করে ব্যক্তিকে তার নিজস্ব সম্পদ ব্যবহারের মাধ্যমে আত্মনির্ভরশীল করে গড়ে তুলতে পারে। এক্ষেত্রে সম্পদের বিকল্প ব্যবহারের মাধ্যমে স্বাবলম্বন অর্জনে গুরুত্বারোপ করা হয়। তাছাড়া একজন সমাজকর্মী অর্থনীতির জ্ঞান অর্জনের মাধ্যমে ব্যক্তির মৌলিক চাহিদাসমূহ পূরণে কার্যকরভাবে সমাজকর্মের জ্ঞান ও পদ্ধতির প্রয়োগ করতে সক্ষম হন। উপর্যুক্ত আলোচনায় এ বিষয়টি সুস্পষ্ট যে, সমাজকর্ম ও অর্থনীতি পরস্পর পরিপূরক দুটি শাস্ত্র। তাই সমাজকর্মীদের জন্য অর্থনীতির জ্ঞান অর্জন করা আবশ্যক।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সমাজকর্মীদের উক্ত বিষয়ে জ্ঞান থাকা দরকার- বিশ্লেষণ করো।
উদ্দীপক
Dhaka, dinajpur, comilla, chittagong, sylhet, jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর