আলম সাহেবের কাজ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উত্তর: আলম সাহেবের কাজ সমাজকর্মের 'সমাজ সংস্কার আন্দোলন' প্রত্যয়টির সাথে সম্পর্কিত। যখন সমাজের কোনো অবস্থার সংস্কার বা পরিবর্তন সাধন হয়, তখন তাকে সমাজ সংস্কার বলা হয়। মূলত সমাজ সংস্কার হলো সামাজিক কুসংস্কার ও গোঁড়ামির বিরুদ্ধে কাঙ্ক্ষিত সামাজিক পরিবর্তন। আর এরূপ পরিবর্তন সামাজিক আন্দোলনের মধ্য দিয়ে সংঘটিত হয়। উদ্দীপকেও অনুরূপ ঘটনা ঘটেছে। বাল্যবিবাহ আমাদের সমাজের অন্যতম সমস্যা। উদ্দীপকে আলম সাহেবের গ্রামেও এই সামাজিক সমস্যা বিদ্যমান। তিনি তার গ্রাম থেকে এই সমস্যা দূরীকরণে একটি আন্দোলন পরিচালনা করেন। তিন বছর চেষ্টার ফলে তার গ্রাম থেকে বাল্যবিবাহ দূর হয়। এ থেকে বোঝা যায়, তিনি বাল্যবিবাহের বিরুদ্ধে ব্যাপকভাবে সামাজিক সচেতনতা গড়ে তুলতে সক্ষম হয়েছিলেন। এক্ষেত্রে লক্ষণীয় বিষয় হলো আলম সাহেব প্রথমে সমাজ সংস্কারের অর্থাৎ বাল্যবিবাহ দূরীকরণের প্রয়োজনীয়তা অনুভব করেন। এরপরই তিনি ধীরে ধীরে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। সুতরাং তাঁর পরিচালিত আন্দোলনটি সমাজকর্মের প্রত্যয়সমূহ বিবেচনায় সমাজ সংস্কার আন্দোলনেরই বাস্তব উদাহরণ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
আলম সাহেবের কাজ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, dinajpur, comilla, chittagong, sylhet, jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর