জব্বার সাহেবের সমাজসেবায় আধুনিক সমাজকর্মের উদ্দেশ্য গভীরভাবে লক্ষণীয়- বিশ্লেষণ করো।
উত্তর: জব্বার সাহেব সমাজসেবার ক্ষেত্রে সনাতন সমাজকল্যাণের ধারা অনুসরণ করলেও তার কার্যক্রমের মধ্য দিয়ে আধুনিক সমাজকর্মের উদ্দেশ্যের বাস্তবায়ন ঘটেছে। সনাতন বা সংকীর্ণ দৃষ্টিকোণ হতে সমাজের অসুবিধাগ্রস্ত, দুস্থ, অসহায় শ্রেণির কল্যাণে গৃহীত যাবতীয় কার্যাবলিকেই সমাজসেবা বলা হয়। কিন্তু আধুনিক ধারণা মতে, সমাজসেবা হলো মানবসম্পদ উন্নয়ন ও সংরক্ষণে নিয়োজিত সংগঠিত কার্যক্রমের সমষ্টি। এক্ষেত্রে দানশীলতা সনাতন পদ্ধতির ন্যায় অপরিকল্পিত নয়। জব্বার সাহেবের সাহায্য করার ক্ষেত্রে একটি বিষয় খুব প্রশংসনীয়। আর সেটি হলো তিনি কর্মক্ষমদেরকে সাহায্য না দিয়ে কাজের ব্যবস্থা করেন। তার এই কাজটি সমাজকর্মের আধুনিক রূপের সাথে সামঞ্জস্যপূর্ণ। কারণ আধুনিক সমাজকর্মে সমাজসেবা সনাতন সমাজকল্যাণের ন্যায় অপরিকল্পিত বা অনির্দিষ্ট নয়। আধুনিক সমাজকর্মে ব্যক্তিকে এমনভাবে সাহায্য করা হয় যেন সে আত্মনির্ভরশীল হয় এবং নিজের সমস্যার সমাধান করতে পারে। কোনো কর্মক্ষম ব্যক্তিকে অর্থ দান করার চেয়ে তাকে কাজের ব্যবস্থা করে দেওয়া বা জীবিকা অর্জনে তাকে সক্ষম করে তোলাই আধুনিক সমাজকর্মের বৈশিষ্ট্য। এভাবে আধুনিক সমাজকর্মে একজন ব্যক্তিকে সর্বোচ্চ সহায়তা প্রদান করা হয়। জব্বার সাহেবও অনুরূপ কাজটিও করছেন। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায়, আধুনিক সমাজকর্মের উদ্দেশ্যেই জব্বার সাহেবের কর্মকাণ্ডে প্রতিফলিত হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
জব্বার সাহেবের সমাজসেবায় আধুনিক সমাজকর্মের উদ্দেশ্য গভীরভাবে লক্ষণী…
উদ্দীপক
Dhaka, dinajpur, comilla, chittagong, sylhet, jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর