আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের অন্যতম প্রত্যয় সামাজিক নিরাপত্তার সাথে সাদৃশ্যপূর্ণ। আধুনিক সময়কালে কল্যাণরাষ্ট্রের ভূমিকায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হলো সামাজিক নিরাপত্তা। বর্তমানে কল্যাণরাষ্ট্রে সামাজিক নিরাপত্তা প্রদান যেমন রাষ্ট্রীয় কর্তব্য তেমনি এরূপ নিরাপত্তা লাভ নাগরিকের অধিকারও বটে। উদ্দীপকের আলী আহমদ এ নিরাপত্তাই লাভ করেছেন। প্রত্যেক মানুষকেই জীবনের শেষ পর্যায়ে বার্ধক্যের মুখোমুখি হতে হয়। তখন মানুষের কর্মক্ষমতা লোপ পাওয়ায় জীবিকা অর্জনের ক্ষেত্রে এক ধরনের নিরাপত্তাহীনতার সৃষ্টি হয়। উদ্দীপকের আলী আহমদও বার্ধক্যে উপনীত হয়েছেন। তবে তাকে নিরাপত্তাহীনতায় পড়তে হয়নি। কারণ তিনি সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে চাকরি শেষ হবার পরও পেনশন লাভ করছেন। এটি মূলত সামাজিক নিরাপত্তার একটি প্রকারভেদ সামাজিক বিমার অন্তর্ভুক্ত। চাকরিজীবীদের জন্য সরকারিভাবেই সামাজিক নিরাপত্তার অংশ হিসেবে এরূপ পেনশন প্রদানের বিধান রয়েছে; যাতে বার্ধক্যে তারা স্বচ্ছল জীবন কাটাতে পারে। আলী আহমদ সামাজিক বিমার এ সুবিধা ভোগ করছেন এবং বৃদ্ধ বয়সে স্বচ্ছল জীবনযাপন করতে সক্ষম হচ্ছেন।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
আলী আহমদ সাহেবের পেনশন লাভ সমাজকর্মের কোন প্রত্যয়ের সাথে সাদৃশ্যপূর…
উদ্দীপক
Dhaka, dinajpur, comilla, chittagong, sylhet, jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর