উদ্দীপকে বাংলাদেশের কোন সামাজিক নীতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে বাংলাদেশের নারীদের উন্নয়ন ও ক্ষমতায়নের লক্ষ্যে প্রণীত জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এর কথা বলা হয়েছে। বাংলাদেশের জনসংখ্যার এক বিশাল অংশই হলো নারী। এই নারী সমাজের ভাগ্যোন্নয়নের লক্ষ্যে ১৯৯৭ সালে সর্বপ্রথম নারী উন্নয়ন নীতি প্রণীত হয়। পরবর্তীতে ২০০৪ ও ২০০৮ সালে এই নীতি সংশোধিত হলেও বাস্তবে তা কার্যকর হয়নি। এ প্রেক্ষিতে ২০১১ সালে সর্বশেষ জাতীয় নারী উন্নয়ন নীতি প্রণীত হয়। উদ্দীপকে উল্লিখিত ২০১১ সালের নারী উন্নয়ন নীতির মূল লক্ষ্য হলো মহিলাদের অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, প্রশাসনিক ও আইনগত ক্ষমতায়ন নিশ্চিত করা। বাংলাদেশের জাতীয় নারী উন্নয়ন নীতিতে এ বিষয়গুলোই গুরুত্ব দেওয়া হয়েছে। এই নীতি অনুসারে সরকার জাতীয় অর্থনীতির সকল কর্মকাণ্ডে নারীর সক্রিয় ভূমিকা ও সমঅধিকার নিশ্চিতকরণে কাজ করছে। পাশাপাশি রাজনীতিতে অধিক হারে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং তাদের রাজনৈতিক অধিকার সমুন্নত রাখতে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে। প্রশাসনিক কাঠামোর উচ্চ পর্যায়ে নারীর জন্য সরকারি চাকরিতে প্রবেশ সহজ করার জন্যও ব্যবস্থা নেওয়া হয়েছে। এভাবে শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক মর্যাদা প্রভৃতি সকল ক্ষেত্রে নারীর উন্নয়ন ঘটিয়ে নারী ক্ষমতায়ন নিশ্চিত করাই জাতীয় নারী উন্নয়ন নীতির মূল লক্ষ্য।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে বাংলাদেশের কোন সামাজিক নীতির কথা বলা হয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, dinajpur, comilla, chittagong, sylhet, jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর