মহিলাদের অধিকার রক্ষায় উক্ত সামাজিক নীতির ভূমিকা মূল্যায়ন করো।
উত্তর: মহিলাদের অধিকার রক্ষায় জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের প্রেক্ষিতে নারী উন্নয়ন জাতীয় উন্নয়নের অন্যতম পূর্বশর্ত। সকল ক্ষেত্রে নারীর সমসুযোগ ও সমঅধিকার প্রতিষ্ঠা জাতীয় উন্নয়ন নিশ্চিত করার ক্ষেত্রে একান্ত অপরিহার্য। আর এক্ষেত্রে জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ অত্যন্ত ফলপ্রসূ ভূমিকা রাখছে। কারণ এতে নারীর অধিকারের নিশ্চয়তা দেওয়া হয়েছে। বাংলাদেশের বর্তমান জাতীয় নারী উন্নয়ন নীতিটি অত্যন্ত যুগোপযোগী। এই নীতিতে বাংলাদেশের সংবিধানের আলোকে রাষ্ট্রীয় ও গণজীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠায় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের জন্য প্রয়োজনীয় নীতিমালা, পরিকল্পনা ও কর্মসূচি জাতীয় নারী উন্নয়ন নীতিতে সন্নিবেশিত করা হয়েছে। নারীদের জন্য সরকার শিক্ষা ও প্রশিক্ষণের কার্যকর ব্যবস্থা গ্রহণ করায় তারা সহজেই স্বাবলম্বী হতে পারছে এবং নিজেদের অধিকার আদায়ে সমর্থ হচ্ছে। তারা এখন জাতীয় অর্থনীতিতেও অবদান রাখছে। তাছাড়া নারী নির্যাতন ও নারীর প্রতি সকল বৈষম্যের বিলোপ সাধনেও সরকারের আলোচ্য নীতি সুস্পষ্ট নির্দেশনাও প্রদান করেছে। সর্বোপরি নারীর অধিকার রক্ষায় এই নীতিটির অবদান অসামান্য। পরিশেষে বলা যায়, জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ পূর্ণরূপে বাস্তবায়িত হলে নারীদের অধিকার ও পূর্ণরূপে প্রতিষ্ঠিত হবে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
মহিলাদের অধিকার রক্ষায় উক্ত সামাজিক নীতির ভূমিকা মূল্যায়ন করো।
উদ্দীপক
Dhaka, dinajpur, comilla, chittagong, sylhet, jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর