উদ্দীপকে ডঃ জিল্লুর রহমান স্যারের কাজটি সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক গবেষণার অন্তর্ভুক্ত।
গবেষণা যখন কোনো সামাজিক বিষয় বা ঘটনার ওপর পরিচালিত হয় তখন তাকে সামাজিক গবেষণা বলা হয়। অর্থাৎ সামাজিক বিভিন্ন ঘটনাবলি, আচরণ বা সমস্যা সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের উদ্দেশ্যে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণের মাধ্যমে সুশৃঙ্খলভাবে অনুসন্ধান করাকে সামাজিক গবেষণা বলে। উদ্দীপকেও এ ধরনের গবেষণার প্রতি ইঙ্গিত করা হয়েছে।
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় আত্মহত্যার হার বেশি কিনা সে সম্পর্কে তথ্য সংগ্রহের কাজ শুরু করেন ডঃ জিল্লুর রহমান। এখানে আত্মহত্যার ঘটনাটি একটি সামাজিক সমস্যার অন্তর্গত। এই বিষয়টি সম্পর্কে বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহের মাধ্যমে প্রকৃত সত্য উদ্ঘাটনে ডঃ জিল্লুর রহমান তার কিছু শিক্ষার্থীকে নিয়ে কাজ করছেন। তাদের উদ্দেশ্য আত্মহত্যাকারী সংখ্যা, বয়স, লিঙ্গ, শিক্ষা, কারণ, প্রেক্ষাপট, জীবিকা প্রভৃতি বিষয় সম্পর্কে প্রাথমিক তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে প্রতিবেদন তৈরি ও সুপারিশ করা। তাদের কাজের ধরন ও প্রকৃতি থেকেই বোঝা যাচ্ছে, তারা সামাজিক গবেষণা কার্যক্রমই পরিচালনা করছেন। কারণ সমাজকর্মের সহায়ক পদ্ধতি সামাজিক গবেষণার সহায়তায় মূলত এ ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে থাকে।