উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম কোন সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত আদমশুমারী কার্যক্রম সামাজিক বিজ্ঞানের অন্যতম প্রায়োগিক শাখা জনবিজ্ঞানের অন্তর্ভুক্ত। শব্দগতভাবে জনবিজ্ঞানের অর্থ হলো জনসংখ্যার বিবরণ বা লিখন। অর্থাৎ জনবিজ্ঞান হলো জনসংখ্যা সম্পর্কিত বিজ্ঞান। সামাজিক বিজ্ঞানের এ শাখায় জনসংখ্যা এবং এ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা ও গবেষণা করা হয়। এ বিজ্ঞানের মূল প্রতিপাদ্য বিষয় হলো জন্মহার, মৃত্যুহার, জনসংখ্যার বণ্টন ও স্থানান্তর, জনসংখ্যা সমস্যা সমাধান প্রভৃতি। উদ্দীপকে উল্লিখিত আলোচনায় আদমশুমারী সম্পর্কে বলা হয়েছে। আদমশুমারী একটি দেশের জনসংখ্যার সাথে সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ের পরিসংখ্যান তুলে ধরে। একটি দেশের জনসংখ্যার সামগ্রিক অবস্থা, জন্ম- মৃত্যুহার, নারী-পুরুষের সংখ্যা, আয়-ব্যয় ও সঞ্চয়ের অবস্থা, পরিবারের সন্তান সংখ্যা, লোকসংখ্যার হ্রাস-বৃদ্ধি প্রভৃতি তথ্য আদমশুমারী থেকে জানা যায়। পরবর্তীতে এই তথ্য সামগ্রিক জনসংখ্যা পরিস্থিতি উন্নয়নে নানা কাজে ব্যবহার করা যায়। আর জনসংখ্যা সম্পর্কিত উপযুক্ত সকল বিষয়ই সামাজিক বিজ্ঞানের এ শাখায় আলোচিত হয়ে থাকে। এক্ষেত্রে জনবিজ্ঞান একটি বিশেষায়িত শাখা। আদমশুমারীর মাধ্যমে সংগৃহীত তথ্য- উপাত্ত বিশ্লেষণ করার মাধ্যমে জনবিজ্ঞান জনসংখ্যা সংশ্লিষ্ট নানা তত্ত্ব, সমস্যা নিয়ে কাজ করে এবং সমাধানের পথ নির্দেশ করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত কার্যক্রম কোন সামাজিক বিজ্ঞানের অন্তর্ভুক্ত? ব্যা…
উদ্দীপক
Rajshahi, barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর