সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য উদ্দীপকে কি কোনো ধাপ অনুসরণ করেছে? বিশ্লেষণ করো।
উত্তর: সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য উদ্দীপকে সামাজিক গবেষণার ধাপসমূহ অনুসৃত হয়েছে। যেকোনো গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য সুনির্দিষ্ট ধাপসমূহ অনুসরণ করতে হয়। সামাজিক গবেষণাও এর ব্যতিক্রম নয়। তাই বলা যায়, উদ্দীপকে ডঃ জিল্লুর রহমানও সুনিদিষ্ট কিছু ধাপ অনুযায়ী আলোচ্য গবেষণা কার্যক্রম পরিচালনা করেছেন। প্রকৃতপক্ষে এর ব্যত্যয় হলে সামাজিক গবেষণা পরিচালনা সম্ভব নয়। সামাজিক গবেষণার প্রথম ধাপ হলো সমস্যা নির্বাচন। উদ্দীপকেও গবেষক দল প্রথমেই একটি সমস্যা নির্বাচন করেছেন। উক্ত সমস্যার ভিত্তিতে তাদেরকে গবেষণার ফলাফল সম্পর্কে পূর্ব সিদ্ধান্ত বা অনুকল্প দাঁড় করাতে হয়েছে। এর পরবর্তী ধাপে গবেষণাটি কীভাবে সম্পাদিত হবে সে বিষয়ে একটি নকশা বা পরিকল্পনা প্রণয়ন করতে হয়েছে। এই পরিকল্পনা অনুযায়ীই প্রাথমিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়। তারপর সংগৃহীত তথ্য বিশ্লেষণ বা যাচাই-বাছাইয়ের মাধ্যমে মূল্যায়ন করা হয়। এভাবে গবেষণার ফলাফল পাওয়া গেলে গবেষক তার ভিত্তিতে প্রতিবেদন তৈরি করেন এবং সমস্যা সমাধানে প্রয়োজনীয় সুপারিশমালা পেশ করেন। এর সকল ধাপই উদ্দীপকে গবেষক দলকে পর্যায়ক্রমে অনুসরণ করতে হয়েছে। পরিশেষে বলা যায়, সামাজিক গবেষণা পরিচালনার উপর্যুক্ত ধাপসমূহ মেনে চলা অপরিহার্য।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সমস্যা চিহ্নিতকরণ ও সমাধানের জন্য উদ্দীপকে কি কোনো ধাপ অনুসরণ করেছে…
উদ্দীপক
Rajshahi, barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর