উদ্দীপকে 'ক' দেশের রিপোর্টটির সাথে ঐতিহাসিক কোন রিপোর্টের মিল রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের 'ক' দেশের রিপোর্টের সাথে ঐতিহাসিক বিভারিজ রিপোর্টের মিল রয়েছে। আধুনিক ইংল্যান্ডের সামাজিক নিরাপত্তা ব্যবস্থা প্রবর্তনে ১৯৪২ সালের সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির ভূমিকা উল্লেখযোগ্য। স্যার উইলিয়াম বিভারিজের সামাজিক নিরাপত্তা রিপোর্ট অনুযায়ী এই কর্মসূচি গৃহীত হয়। উদ্দীপকটিতেও অনুরূপ একটি রিপোর্টের বর্ণনা দেওয়া হয়েছে। উদ্দীপকের 'ক' দেশের সমাজসেবা কর্মসূচির সংস্কার সাধনের জন্য একটি কমিটি গঠন করা হয়। তারা সার্বিক দিক পর্যবেক্ষণের মাধ্যমে রিপোর্ট দেন। এই রিপোর্টে দেশটির উন্নয়ন কর্মকাণ্ডে বাধা সৃষ্টিকারী পাঁচটি প্রতিবন্ধকের নাম উল্লেখ করা হয়। বিভারিজ রিপোর্টেও একইরকম পাঁচটি প্রতিবন্ধকতার উল্লেখ ছিল। বিভারিজের রিপোর্ট অনুসারে এই পঞ্চদৈত্য তৎকালীন দারিদ্র্যপীড়িত ইংল্যান্ডের সমাজজীবনকে অক্টোপাসের মতো জড়িয়ে রেখেছিল। এগুলো হলো- অভাব, রোগ, অজ্ঞতা, মলিনতা ও অলসতা। বিভারিজের মতে, এই পঞ্চদৈত্য বা পাঁচটি সমস্যাই ছিল ইংল্যান্ডের সার্বিক অগ্রগতির প্রধান অন্তরায় বা প্রতিবন্ধক। এজন্য তিনি এই সমস্যা সমাধানে সুপারিশ প্রদান করেছিলেন। সুতরাং দেখা যাচ্ছে, উদ্দীপকে আলোচিত রিপোর্ট এবং বিভারিজ রিপোর্টের মাঝে সাদৃশ্য বিদ্যমান।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'ক' দেশের রিপোর্টটির সাথে ঐতিহাসিক কোন রিপোর্টের মিল রয়েছ…
উদ্দীপক
Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর