উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন আধুনিক সমাজকর্মের বিকাশে কীভাবে ভূমিকা রাখে? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন অর্থাৎ শিল্প বিপ্লবের ফলে সৃষ্ট জটিল ও বহুমুখী সমস্যা আধুনিক সমাজকর্মের বিকাশে ভূমিকা রাখে। শিল্প বিপ্লবকে আধুনিক সমাজকর্মের মূল উৎস বা ভিত্তিভূমি হিসেবে চিহ্নিত করা হয়। শিল্প বিপ্লব পরবর্তী আর্থ-সামাজিক পরিবর্তন শহরমুখী হওয়ার প্রবণতাকে বৃদ্ধি করে । এর ফলে হঠাৎ করেই শহরে আবাসন সংকট, বস্তি সমস্যা বাড়তে থাকে। সেই সাথে নানা রকম রোগ-ব্যাধি, খুন, হত্যা, রাহাজানিসহ বিভিন্ন ধরনের সামাজিক সমস্যাও দেখা দেয়। ফলে এ সমস্ত জটিল সামাজিক সমস্যার সমাধানে সুসংগঠিত ও সময়োপযোগী পদক্ষেপ গ্রহণের প্রয়োজনীয়তা দেখা দেয়। যার সূত্র ধরে বিভিন্ন সরকারি ও বেসরকারি উদ্যোগের মধ্যে সমন্বয় সাধন করে সাহায্যাথীর প্রকৃত সমস্যার সমাধান করার উদ্যোগ নেওয়া হয়। এভাবেই ধাপে ধাপে আধুনিক সমাজকর্ম পেশা হিসেবে বিকশিত হয়। উদ্দীপকে নির্দেশিত শিল্প বিপ্লব ইংল্যান্ড তথা বিশ্বের প্রতিটি দেশকে নানাভাবে প্রভাবিত করে। এর ইতিবাচক প্রভাব যেমন পৃথিবীকে অনেক দূর এগিয়ে নিয়ে যায় অন্যদিকে নানামুখী সমস্যারও জন্ম দেয়। শিল্প বিপ্লবের পর উন্নত দেশসমূহে সামাজিক সমস্যার অবনতি, যৌথ পরিবার ব্যবস্থায় ভাঙন, অপসংস্কৃতির অনুপ্রবেশ, শ্রেণি-দ্বন্দ্ব, অপরাধ বৃদ্ধি, মানসিক সমস্যাসহ বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হয়। এসব সমস্যা সমাধানে চিকিৎসা সমাজকর্ম, বিদ্যালয় সমাজকর্ম, ব্যক্তি সমাজকর্ম, সমষ্টি সমাজকর্ম প্রভৃতিসহ পেশাদার সমাজকর্মের বিভিন্ন শাখার উদ্ভব ও প্রয়োগ শুরু হয়। ফলে আধুনিক সমাজকর্ম বিকাশ লাভ করে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, শিল্প বিপ্লবের প্রভাবে আর্থ- সামাজিক ব্যবস্থায় সৃষ্ট জটিলতা সমাধানের প্রচেষ্টাই আধুনিক সমাজকর্মের বিকাশে ভূমিকা রাখে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত পরিবর্তন আধুনিক সমাজকর্মের বিকাশে কীভাবে ভূমিকা র…
উদ্দীপক
Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর