উদ্দীপকে উল্লিখিত জেসমিন করিমের কর্মকাণ্ড নারী উন্নয়নে কীভাবে সহায়তা করতে পারে? বিশ্লেষণ করো।
উত্তর: বাংলাদেশের নারীদের উন্নয়নের জন্য তাদের শিক্ষিত, অধিকার- সচেতন ও স্বাবলম্বী করে গড়ে তোলা জরুরি। আর তা করার জন্য জেসমিন করিমের কর্মকাণ্ড সহায়ক ভূমিকা রাখতে পারে । আমাদের দেশে নারীরা এখনও অবহেলিত এবং তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত। এর অন্যতম কারণ হলো নারীশিক্ষার অভাব এবং অধিকার সম্পর্কে তাদের অসচেতনতা। তাই এ অবস্থা থেকে উত্তরণে নারীদের মধ্যে শিক্ষার হার বৃদ্ধির পাশাপাশি নিজের অধিকার রক্ষায় তাদেরকে সচেতন করে তুলতে হবে। উদ্দীপকের জেসমিন করিম নারীমুক্তির লক্ষ্যে কাজ করছেন। তিনি তার গ্রামে বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছেন। তার কার্যক্রম নিজ গ্রামেই সীমাবদ্ধ হলেও এর সফলতা সমগ্র বাংলাদেশের নারীসমাজের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করতে পারে। বিশেষ করে জেসমিন করিম নিজের এলাকার নারীদের কুসংস্কার ও পশ্চাৎপদতা থেকে মুক্ত করার লক্ষ্যে শিক্ষার ওপর গুরুত্ব দিয়েছেন । তার এ ভূমিকা নারীমুক্তির জন্য আদর্শস্বরূপ । তাছাড়া জেসমিন করিম তার গ্রামে মহিলাদের একটি সমিতিও স্থাপন করেছেন যা নারীদের অধিকার সচেতন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করবে। সারা দেশজুড়ে এ ধরনের নারী সংগঠন, সমিতি ইত্যাদি গড়ে তোলা হলে মেয়েরা আর পশ্চাৎপদ হয়ে থাকবে না। তারা নিজেদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের পাশাপাশি জাতীয় উন্নয়নেও অবদান রাখতে সক্ষম হবে। এভাবে জেসমিন করিমের কর্মকাণ্ড এ দেশে নারী উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে । উপরের আলোচনা থেকে বলা যায়, জেসমিন করিমের মতো সবাই আন্তরিকতার সাথে এগিয়ে এলে বাংলাদেশের নারী সমাজের উন্নয়নের কাজটি সহজ হবে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত জেসমিন করিমের কর্মকাণ্ড নারী উন্নয়নে কীভাবে সহায…
উদ্দীপক
Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর