উদ্দীপকে সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের ইঙ্গিত রয়েছে যা সমাজকর্মের একটি মৌলিক পদ্ধতি। পেশাদার সমাজকর্মের অন্যতম মৌলিক পদ্ধতি হচ্ছে ব্যক্তি সমাজকর্ম। এ পদ্ধতি সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত প্রতিভা, দক্ষতা ও ক্ষমতার বিকাশ সাধন করে। এতে ব্যক্তি নিজের সমস্যা নিজে সমাধান করে সমাজে তার যথাযথ ভূমিকা পালন করতে পারে। উদ্দীপকে দেখা যায়, কায়েস সাহেব তার মাদকাসক্ত ছেলেকে সংশোধনের জন্য নিরাময় কেন্দ্রে নিয়ে গেলে সমাজকর্মী একটি পদ্ধতি প্রয়োগ করেন। এটি ব্যক্তি সমাজকর্মকে নির্দেশ করে। ব্যক্তি সমাজকর্ম পাঁচটি উপাদানকে কেন্দ্র করে পরিচালিত হয়। যথা- ব্যক্তি বা সাহায্যার্থী, সমস্যা, সমাজকর্ম প্রতিষ্ঠান, সমাজকর্মী ও সমস্যা সমাধান প্রক্রিয়া। এই পাঁচটি উপাদানের প্রতিটিই উদ্দীপকে দৃশ্যমান। ব্যক্তি সমাজকর্মের নানা প্রয়োগক্ষেত্রের মধ্যে মাদকাসক্তি নিরাময়েও এ মৌলিক পদ্ধতিটি প্রয়োগ করা হয়ে থাকে। দেশের উদ্যমী, সম্ভাবনাময় যে যুব সমাজ দিন দিন মাদকাসক্ত হয়ে কর্মস্পৃহা হারিয়ে ফেলছে। তাদের ক্ষেত্রে ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যায়। এতে তারা সুপ্ত প্রতিভা বিকাশের মাধ্যমে সামাজিক ভূমিকা পালনে সক্ষম হয়ে উঠছে। উদ্দীপকে ব্যক্তি সমাজকর্মের উপাদান ও প্রয়োগক্ষেত্র স্পষ্টত ফুটে উঠেছে। তাই বলা যায়, উদ্দীপকের মৌলিক পদ্ধতিটি ব্যক্তি সমাজকর্ম।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতির ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর