জনাব 'ক' এবং জনাব 'খ' এর জীবিকা অর্জনের উপায় দুটির বৈসাদৃশ্য বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের 'ক' এর কাজটি বৃত্তি এবং জনাব 'খ' এর জীবিকা নির্বাহের উপায়টি পেশা। বৃত্তি ও পেশার মধ্যে বেশ কিছু বৈসাদৃশ্য রয়েছে। মানুষ জীবনধারণের জন্য যে সকল অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত থাকে তাকে বৃত্তি বলা হয়। অনেকেই বৃত্তি ও পেশাকে এক করে ফেলেন। অথচ যেকোনো অর্থনৈতিক কর্মকাণ্ডই বৃত্তি হতে পারে। কিন্তু বুদ্ধিবৃত্তিক প্রশিক্ষণের মাধ্যমে যোগ্যতা অর্জনই পেশার মূল দিক। উদ্দীপকের 'ক' রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। আর জনাব 'খ' বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার সাথে জড়িত। জনাব 'ক' এর কাজটি বৃত্তি; কারণ জীবনধারণের জন্য যেকোনো কর্মকাণ্ডই বৃত্তি। কিন্তু পেশার ক্ষেত্রে দক্ষতা, নৈপুণ্য ও সুশৃঙ্খল জ্ঞান এবং মূল্যবোধ ও নৈতিকতার সঙ্গে ব্যবহারিক জ্ঞানের বাস্তব সমন্বয় প্রয়োজন। জনাব 'খ' এর শিক্ষকতার ক্ষেত্রে বিষয়গুলোর উপস্থিতি রয়েছে। তাই এটি পেশার অন্তর্গত। প্রতিটি পেশার ক্ষেত্রে সুসংগঠিত জ্ঞান, সুনির্দিষ্ট দায়িত্ব ও কর্তব্য, জনগণ ও রাষ্ট্রের স্বীকৃতি থাকে । কিন্তু বৃত্তির ক্ষেত্রে এ ধরনের বাধ্যবাধকতা দেখা যায় না । উপরের আলোচনা থেকে তাই বলা যায়, পেশা ও বৃত্তি এক বিষয় নয় বরং এদের পার্থক্য অত্যন্ত সুস্পষ্ট।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
জনাব 'ক' এবং জনাব 'খ' এর জীবিকা অর্জনের উপায় দুটির বৈসাদৃশ্য বিশ্ল…
উদ্দীপক
Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর