উদ্দীপকে সুমনের কর্মকাণ্ড কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানকে ইঙ্গিত করেছে? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে সুমনের কর্মকাণ্ড ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান ওয়াক্ফ- কে ইঙ্গিত করেছে। ওয়াক্ফ আরবি শব্দটির বাংলা অর্থ আটক। আটক বলতে সম্পত্তির মালিকানাকে আটক করা এবং সেই আটককৃত সম্পত্তি দরিদ্রদের দান করা বা কোনো উদ্দেশ্যে উৎসর্গ করাকে বোঝানো হয়েছে। ওয়াক্ফ ইসলাম ধর্মে প্রচলিত জনহিতকর কাজে সম্পত্তি দানের একটি স্থায়ী ব্যবস্থা। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে ওয়াকফকে তিন ভাগে ভাগ করা যায়। যথা- ওয়াক্ফ-ই-খায়রি, ওয়াক্ফ-ই-আহলি ও ওয়াক্ফ-ই-লিল্লাহ। যখন কোনো মুসলমান তার সম্পত্তি বা সম্পত্তির আয় জনহিতকর কাজে দান করেন, তখন তাকে ওয়াক্ফ-ই-খায়রি বলা হয় । নিজ বংশধর বা আত্মীয়-স্বজনদের কল্যাণে দান করলে তখন তাকে ওয়াকফ-ই-আহলি এবং ধর্মীয় কাজে স্থায়ীভাবে দান করলে ওয়াকফ-ই-লিল্লাহ বলে। উদ্দীপকের সুমনের কর্মকাণ্ডের উক্ত বিষয়গুলোই দেখা যায় । উদ্দীপকে দেখা যায়, সুমন তার সম্পদের কিছু অংশ জনহিতকর কাজে, আত্মীয় স্বজনের কল্যাণে এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্য উৎসর্গ করেন। ওয়াক্ফ এমন একটি ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান, যা ধর্মীয় বা জনকল্যাণমূলক কাজে কোনো মুসলমানের সম্পূর্ণ সম্পত্তি বা তার অংশবিশেষ স্থায়ীভাবে উৎসর্গ বা দান করাকে বোঝায়। এখানে ওয়াক্ফ ও সুমনের কর্মকাণ্ডের মধ্যে সাদৃশ্য রয়েছে। তাই বলা যায়, সুমনের কর্মকাণ্ড ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠান ওয়াক্ফকে নির্দেশ করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমনের কর্মকাণ্ড কোন ঐতিহ্যগত সমাজকল্যাণ প্রতিষ্ঠানকে ইঙ্গ…
উদ্দীপক
Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর