উদ্দীপকে উল্লিখিত নিরাপত্তা বেষ্টনীর তাৎপর্য তুলে ধরো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত নিরাপত্তা বেষ্টনী অর্থাৎ সামাজিক সাহায্যের তাৎপর্য অপরিসীম। সামাজিক সাহায্য হলো সমাজের অসহায়, দরিদ্র ও অক্ষম জনগোষ্ঠীকে সহায়তার জন্য সরকার কর্তৃক পরিচালিত সাহায্য ব্যবস্থা। সরকার রাষ্ট্রীয় তহবিল থেকে এ ধরনের সাহায্য কার্যক্রম পরিচালনা করে থাকে। উদ্দীপকেও দেখা যায়, বাংলাদেশ সরকার দুঃস্থ, দরিদ্র ও অক্ষম জনগোষ্ঠীকে রক্ষার জন্য বয়স্কভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রভৃতি সাহায্য কার্যক্রম পরিচালনা করেছে যাকে সামাজিক সাহায্য বলা হয় । সামাজিক নিরাপত্তা বেষ্টনী হিসেবে সামাজিক সাহায্যের গুরুত্ব অনস্বীকার্য। এটি এদেশের অসহায় দরিদ্র ও অক্ষমদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যেমন— বয়স্ক ভাতা, বিধবা ভাতা এদেশের বয়স্ক জনগোষ্ঠী ও বিধবাদের মৌলিক চাহিদা পূরণ ও দুঃখ দুর্দশা লাঘবে ভূমিকা রাখছে। আবার প্রতিবন্ধী ভাতা সমাজের অক্ষম বা বিকলাঙ্গ বা নির্ভরশীলদের জীবন যাপনকে সহজ করে তুলছে। পাশাপাশি সরকার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করায় দরিদ্ররা সেখানে কাজ করার সুযোগ পাচ্ছে। এতে তাদের পরিবারে আর্থিক স্বচ্ছলতা আসছে। ফলে দরিদ্র জনগোষ্ঠীর জীবনযাত্রার মান উন্নত হচ্ছে। এভাবে সরকারের সামাজিক সাহায্য কর্মসূচি এদেশের অসহায় অক্ষম ও দরিদ্রশ্রেণির জীবনযাত্রায় ইতিবাচক ভূমিকা রাখছে। উপরের আলোচনা থেকে তাই বলা যায়, এদেশের দুঃস্থ, দরিদ্র ও অক্ষম জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা সৃষ্টিতে উদ্দীপকে নির্দেশিত সামাজিক সাহায্যের ভূমিকা অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে উল্লিখিত নিরাপত্তা বেষ্টনীর তাৎপর্য তুলে ধরো।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর