উদ্দীপকে ইঙ্গিতকৃত সামাজিক নিরাপত্তা ব্যবস্থা হলো সামাজিক সাহায্য ।
দারিদ্র্য, অক্ষমতা, বেকারত্ব কিংবা প্রাকৃতিক দুর্যোগের কারণে অসহায় ও বিপদগ্রস্তদের জন্য সরকারের গৃহীত সাহায্য ব্যবস্থাকে সামাজিক সাহায্য বলে। এক্ষেত্রে সরকার তার রাজস্ব আয় বা নিজস্ব তহবিল থেকেও এ ধরনের কাজে অর্থায়ন করে। দুঃস্থ-অসহায়দের সহায়তা, বয়স্কদের সাহায্য, নির্ভরশীল বা প্রতিবন্ধীদের সাহায্য, স্থায়ী ও পূর্ণ অক্ষমতাজনিত সাহায্য, পারিবারিক সাহায্য পরিকল্পনা প্রভৃতি হলো সামাজিক সাহায্যের অন্তর্ভুক্ত । উদ্দীপকে এ বিষয়টিকেই তুলে ধরা হয়েছে।
উদ্দীপকে বলা হয়েছে, বাংলাদেশ সরকার দুঃস্থ, দরিদ্র ও অক্ষম জনগোষ্ঠীকে রক্ষার জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, অতি দরিদ্রদের কর্মসংস্থান প্রভৃতি কর্মসূচি পরিচালনা করছে। সরকারের এ কাজগুলো উপরে বর্ণিত সামাজিক সাহায্যের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে সরকারের সামাজিক সাহায্য কার্যক্রমের ইঙ্গিত দেওয়া হয়েছে।