উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয় দু'টির পারস্পরিক সম্পর্ক আলোচনা করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয় দুটি যথাক্রমে মনোবিজ্ঞান এবং সমাজকর্ম । সমাজকর্মের সঙ্গে মনোবিজ্ঞানের পারস্পরিক সম্পর্ক খুব ঘনিষ্ঠ । সমাজকর্ম একটি বাস্তবধর্মী ব্যবহারিক সামাজিক বিজ্ঞান। এটি অন্যান্য সামাজিক বিজ্ঞান থেকে জ্ঞান আহরণ করে নিজস্ব জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞান ও তত্ত্বেরও সহায়তা গ্রহণ করেছে। মানুষকে সাহায্য করতে হলে তাকে ও তার আচরণকে সঠিকভাবে জানা ও বোঝা প্রয়োজন মনোবিজ্ঞান অধ্যয়নের মাধ্যমেই এ সব জানা যায়। তাই সমাজকর্ম ও মনোবিজ্ঞানের সম্পর্ক নিবিড়। উদ্দীপকে নির্দেশিত আবদুল হাফিজের পাঠদানকৃত মনোবিজ্ঞান এবং মি. আবদুল হালিমের সমাজকর্ম বিষয় দুটির মধ্যে গভীর পারস্পরিক সম্পর্ক বিদ্যমান। সমাজকর্ম ও মনোবিজ্ঞানের বিষয়বস্তু মানব আচরণকে কেন্দ্র করে গড়ে উঠেছে। মানবীয় আচরণ বিশ্লেষণ ব্যতীত সমাজকর্ম সুসংগঠিতভাবে কাজ করতে পারে না। এক্ষেত্রে মনোবিজ্ঞানের জ্ঞানের সহায়তা প্রয়োজন। মনোবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষালব্ধ জ্ঞান সমাজকর্মীদের পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সাহায্য করে। মানুষের আবেগ, অনুভূতি ও আচরণ এবং সমস্যাগ্রস্ত ব্যক্তির আচরণ সম্বন্ধে অবগত হতে মনোবিজ্ঞান সমাজকর্মীকে সহায়তা করে থাকে। আবার, সমাজকর্ম নিজস্ব কৌশল ও পদ্ধতির মাধ্যমে মনোবিজ্ঞানের বিভিন্ন পরীক্ষালব্ধ তত্ত্ব মানবকল্যাণে প্রয়োগ করে। অতএব, উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে উল্লিখিত বিষয় সমাজকর্ম ও মনোবিজ্ঞানের মধ্যে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত বিষয় দু'টির পারস্পরিক সম্পর্ক আলোচনা করো।
উদ্দীপক
Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর