উদ্দীপকে সমাজকর্মের কোন মূল্যবোধের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে সমাজকর্মের অন্যতম মূল্যবোধ ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতির ইঙ্গিত রয়েছে। সমাজকর্মের অন্যতম মূল্যবোধ হচ্ছে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি। সমাজের প্রতিটি মানুষই বিশেষ যোগ্যতাসম্পন্ন এবং মর্যাদার অধিকারী তাই ব্যক্তি সমাজে তার যথার্থ মূল্যায়ন ও গুরুত্ব চায়। যতক্ষণ পর্যন্ত ব্যক্তির মর্যাদার যথাযথ মূল্য ও স্বীকৃতি না দেওয়া হয় ততক্ষণ পর্যন্ত তার সুপ্ত প্রতিভা বিকশিত হয় না। তাই মতামত প্রকাশ ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ ব্যক্তিকে সক্রিয় করে তোলে। উদ্দীপকে এ বিষয়টিই উঠে এসেছে। উদ্দীপকের পেশাদার সমাজকর্মী জনাব আসিরের কাছে একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি আসলে তিনি তার যথার্থ গুরুত্ব দেন। পেশাদার সমাজকর্ম ও সাহায্যার্থীকে তার স্বীয় মর্যাদা ও পৃথক সত্তার স্বীকৃতি দানের মাধ্যমে আন্তরিকতার সাথে গ্রহণ করে। এতে ব্যক্তি সমস্যা সমাধান প্রক্রিয়ায় সক্রিয় সহযোগিতা ও অংশগ্রহণের সুযোগ লাভ করে। উদ্দীপকে সমাজকর্মী জনাব আসির সমস্যাগ্রস্ত ব্যক্তিকে মতামত প্রকাশ ও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দানের মাধ্যমে তার মূল্য ও মর্যাদার স্বীকৃতি প্রদান করেছেন। তাই বলা যায়, উদ্দীপকে ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি মূল্যবোধটি নির্দেশিত হয়েছে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সমাজকর্মের কোন মূল্যবোধের ইঙ্গিত রয়েছে? ব্যাখ্যা করো ।
উদ্দীপক
Comilla · 2019
উত্তর
উত্তর