জাতীয় উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত নীতির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত অর্থাৎ বাংলাদেশ জনসংখ্যানীতি-২০১২ নীতিটি জাতীয় উন্নয়নে অতীব গুরুত্বপূর্ণ। জাতীয় জনসংখ্যা নীতিতে মানুষকে উন্নয়নের মূল উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে। মানুষের স্বাস্থ্যকর ও উৎপাদনশীল জীবনের অধিকারকে স্বীকার করে নেওয়া হয়েছে। প্রজনন স্বাস্থ্য সেবা জোরদারকরণ, পরিবার- পরিকল্পনা সেবার মান বৃদ্ধি, পরিকল্পিত নগরায়ণ, সামাজিক বনায়ন, নারীর ক্ষমতায়ন ইত্যাদির প্রতি জনসংখ্যানীতিতে গুরুত্বারোপ করা হয়েছে। যা জাতীয় উন্নয়নে আবশ্যক। উদ্দীপকে ইঙ্গিতকৃত নীতিটি বাংলাদেশ জনসংখ্যানীতি-২০১২ নীতির সাথে সাদৃশ্যপূর্ণ। জাতীয় উন্নয়নে ও নীতির বাস্তবায়ন অনস্বীকার্য। বাংলাদেশ পৃথিবীর অন্যতম জনবহুল দেশ। এদেশের জনসংখ্যা সমস্যা সমাধানে জনসংখ্যা নীতি অনুসরণীয়। জনসংখ্যা নিয়ন্ত্রণও জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে বাংলাদেশ সরকার এ নীতি গ্রহণ করেছে। পরিবার-পরিকল্পনা কর্মসূচির প্রসার এবং মা ও শিশুস্বাস্থ্যসহ প্ৰজনন নীতির উদ্দেশ্যগুলো বাস্তবায়ন হলো দেশের সার্বিক উন্নয়ন সাধন হবে। অন্যথায়, দেশ জনসংখ্যা সমস্যা নামক মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে। সুতরাং বলা যায়, জাতীয় উন্নয়ন ত্বরান্বিত করতে বাংলাদেশ জনসংখ্যানীতি- ২০১২ এর বাস্তবায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
জাতীয় উন্নয়নে উদ্দীপকে ইঙ্গিতকৃত নীতির গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka, rajshahi, dinajpur, chittagong, sylhet, jessore · 2019
উত্তর
উত্তর
উত্তর