সমস্যাগ্রস্ত ব্যক্তিটির সমস্যা সমাধানে আরো কিছু নীতি গ্রহণ করা আবশ্যক- বিশ্লেষণ করো।
উত্তর: সমস্যাগ্রস্ত ব্যক্তিটির সমস্যা সমাধানে লীনার গৃহীত নীতি ছাড়াও আরো কিছু নীতি গ্রহণ করা আবশ্যক। ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়ার সার্বিক সাফল্য অর্জনের উদ্দেশ্যে বিশেষ কতগুলো নীতিমালা অনুসরণ করতে হয়। এসব নীতি হচ্ছে সমাজকর্মীর কাজের নির্দেশিকা। এগুলো ব্যক্তি সমাজকর্ম পদ্ধতি অনুশীলনের প্রতিটি পর্যায়ে অনুসরণ করা হয়। উদ্দীপকে রূপন নামের একজন সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য সমাজকর্মী লীনার কাছে আসে। সমাজকর্মী লীনা তার সাথে ব্যক্তিগত বিভিন্ন বিষয়ে একান্তে আলাপ করেন। এক্ষেত্রে তিনি গ্রহণ নীতির প্রয়োগ করেছেন, কিন্তু সমস্যা সমাধানে তিনি একাই তার করণীয় নির্ধারণ করেছেন। যা ব্যক্তি সমাজকর্মের নীতির অন্তর্ভুক্ত নয়। এছাড়া সমস্যার কার্যকর সমাধানের জন্য সমাজকর্মী লীনাকে আরও কতগুলো নীতি গ্রহণ করতে হতো। যেমন- ব্যক্তি সমাজকর্মে যোগাযোগ নীতি অত্যন্ত গুরুত্বপূর্ণ।যোগাযোগ নীতি একে অপরের ভূমিকা বুঝতে সহায়তা করে। এর ফলে সমস্যা সমাধান সহজ হয়। ব্যক্তি স্বাতন্ত্রীকরণ নীতি সমস্যাগ্রস্ত ব্যক্তির ক্ষমতা, যোগ্যতা ও সামর্থ্য অনুযায়ী সমাধান প্রক্রিয়া গ্রহণে সাহায্য করে। আবার অংশগ্রহণ নীতি সমস্যা সমাধান প্রক্রিয়ায় সাহায্যার্থীকে উৎসাহ ও উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করতে সহায়তা করে যা সমস্যা সমাধানে খুবই গুরুত্বপূর্ণ। আত্মনিয়ন্ত্রণ নীতির মাধ্যমে সমাজকর্মীর সহায়তা ও তত্ত্বাবধানে সাহায্যার্থী নিজেই তার ভূমিকা ও করণীয় সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। সাহায্যার্থীর সমস্যা সম্পর্কিত বিভিন্ন তথ্যাদি গোপন রাখাও ব্যক্তি সমাজকর্মের অন্যতম একটি নীতি। কারণ সাহায্যার্থী তার তথ্যের গোপনীয়তা রক্ষা সম্পর্কে নিশ্চিত না হলে সমাজকর্মীর কাছে সে তার গোপন কথা প্রকাশ করবে না। এতে সমস্যা সমাধান প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। এছাড়া আবেগ, হিংসা, পক্ষপাতিত্ব, পছন্দ-অপছন্দ এগুলোকে নিয়ন্ত্রণ করে নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি নিয়ে সমাজকর্মীকে সাহায্যার্থীর সমস্যা সমাধানে কাজ করতে হয়। এক্ষেত্রে আত্মসচেতনতার নীতি তাকে সহায়তা করবে। উপরের আলোচনা থেকে বলা যায়, উদ্দীপকে বর্ণিত সমস্যাগ্রস্ত ব্যক্তির ক্ষেত্রে লীনার গৃহীত নীতি ছাড়াও উল্লিখিত নীতিগুলো গ্রহণ করা আবশ্যক।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সমস্যাগ্রস্ত ব্যক্তিটির সমস্যা সমাধানে আরো কিছু নীতি গ্রহণ করা আবশ্…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর