সেলিনা বেগমের গড়ে তোলা প্রতিষ্ঠানটির উদ্দেশ্য বর্ণনা করো।
উত্তর: সেলিনা বেগমের গড়ে তোলা প্রতিষ্ঠানটি হচ্ছে এতিমখানা। সাধারণত এতিম বলতে সেসব শিশুকে বোঝায় যাদের মা-বাবা উভয়ই কিংবা তাদের দুজনের একজন বেঁচে নেই। যে প্রতিষ্ঠানের মাধ্যমে এ ধরনের এতিম ও অসহায় শিশুদের লালন-পালনের ব্যবস্থা করা হয় তাকেই এতিমখানা বলা হয়। এখানে সাধারণত ৫ বছর বয়সী শিশুদের দায়িত্বভার গ্রহণ করা হয়। সেই সাথে পূর্ণবয়স্ক বা ১৮ বছর না হওয়া পর্যন্ত এদের ভরণ-পোষণ ও রক্ষণাবেক্ষণ করা হয়। উদ্দীপকের সেলিনা বেগম পিতৃ-মাতৃহীন শিশুদের জন্য একটি এতিমখানা গড়ে তুলেছেন। এতিমখানা গঠনের কতগুলো সুনির্দিষ্ট উদ্দেশ্য রয়েছে। এতিমখানায় এতিম ও অসহায় শিশুদের আশ্রয় ও ন্যূনতম মৌলিক চাহিদা পূরণের ব্যবস্থা করা হয়। এর পাশাপাশি এখানে এতিম শিশুদের সাধারণ, ধর্মীয় ও বৃত্তিমূলক শিক্ষার ব্যবস্থা করা হয়। এতিমখানা এতিমদের সুষ্ঠু সামাজিকীকরণের প্রচেষ্টা চালায়। এর ফলে তারা সুনাগরিক হিসেবে গড়ে ওঠার শিক্ষা পায়। এছাড়া এতিমখানাগুলো শিশুদের ব্যক্তিত্ব ও চরিত্র গঠনে সাহায্য করে। সেখানে এতিম শিশুদের সুপ্ত প্রতিভার বিকাশে সহায়তা করা হয়। এতিমখানাগুলো সাধারণ ও বৃত্তিমূলক শিক্ষা শেষে এতিমদের পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করে। উদ্দীপকে সেলিনা বেগমও সমাজের পিতৃ-মাতৃহীন শিশুদের জন্য একটি প্রতিষ্ঠান গড়ে তোলেন। অর্থাৎ তিনি এতিমখানা প্রতিষ্ঠা করেন।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সেলিনা বেগমের গড়ে তোলা প্রতিষ্ঠানটির উদ্দেশ্য বর্ণনা করো।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর