উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় প্রতিষ্ঠানটির তৎকালীন সময়ের গুরুত্ব বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় প্রতিষ্ঠানটি হচ্ছে ধর্মগোলা। তৎকালীন সময়ে ধর্মগোলার গুরুত্ব ছিল অপরিসীম। ধর্মগোলা হলো একটি খাদ্যশস্য সংরক্ষণ পদ্ধতি। ফসল কাটার মৌসুমে কৃষকদের কাছ থেকে খাদ্যশস্য সংগ্রহ করে ধর্মগোলায় জমা রাখা হতো। অভাব বা দুর্ভিক্ষের সময় বিনা সুদে তা বিতরণের ব্যবস্থা করা হতো। তবে দুর্ভিক্ষ ছাড়াও ধর্মগোলা থেকে অভাবের সময় কৃষকদের বিনা সুদে ঋণ দেওয়া হতো। সেক্ষেত্রে শর্ত থাকতো পরবর্তী মৌসুমে ফসল উঠলে তা পরিশোধ করতে হবে। ব্রিটিশ শাসনামলে স্থানীয় জনগণের উদ্যোগে দুর্ভিক্ষ ও আপদকালীন খাদ্য সংকট মেটাতে ধর্মগোলা সৃষ্টি হয়। সেই সময়ে ব্রিটিশদের শোষণ, চিরস্থায়ী বন্দোবস্তের ফলে সৃষ্ট জমিদারি প্রথার কুফল এবং বিশ্বযুদ্ধজনিত দুর্ভিক্ষ মোকাবিলার লক্ষ্যে ধর্মগোলা গড়ে ওঠে। ধর্মগোলার মাধ্যমে অনাহারী ও অসুবিধাগ্রস্ত মানুষ আর্থিক ও খাদ্য সহায়তা পেয়ে বিপদের সময় উপকৃত হতো। তবে শুধু দুর্ভিক্ষপীড়িত জনগণের প্রাণ রক্ষার জন্যই নয়; গ্রাম্য মহাজনদের অত্যাচার প্রতিরোধেও এই ব্যবস্থা বিশেষ ভূমিকা পালন করত। উদ্দীপকের সেলিনা বেগম দ্বিতীয় প্রতিষ্ঠান হিসেবে এমন একটি প্রতিষ্ঠানের চিন্তা করেছেন যেখানে কৃষকদের উদ্বৃত্ত ফসল জমা করে তা দিয়ে দুঃসময়ে সমস্যাগ্রস্ত মানুষকে সাহায্য করা যাবে। এটি ধর্মগোলাকে ইঙ্গিত করছে। উপরের আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় প্রতিষ্ঠান ধর্মগোলা অসহায় মানুষকে রক্ষা ও তৎকালীন দরিদ্র কৃষকদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত দ্বিতীয় প্রতিষ্ঠানটির তৎকালীন সময়ের গুরুত্ব বি…
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর