সমাজকর্ম পেশার মর্যাদা লাভে উক্ত মূল্যবোধগুলোই যথেষ্ট নয়- তোমার মতামত দাও।
উত্তর: সমাজকর্মের পেশাগত মূল্যবোধগুলো আংশিকভাবে উদ্দীপকে প্রকাশ পেয়েছে। তাই সমাজকর্ম পেশার মর্যাদা লাতে উক্ত মূল্যবোধগুলো যথেষ্ট নয়। আমার মতামত দেওয়া হলো-হুজায়ফা নূরের কার্যক্রমে প্রকাশিত তিনটি মূল্যবোধের পাশাপাশি আরও কিছু মূল্যবোধ সমাজকর্মের পেশাগত অনুশীলনে অনুসরণ করতে হয়। নতুবা পেশাগত সফলতা অর্জন অসম্ভব হয়ে পড়ে। যেমন- সকলের সমান সুযোগ, সম্পদের সর্বোত্তম ব্যবহার; স্বনির্ভরতা অর্জন, সামাজিক দায়িত্ববোধ, সামগ্রিক দৃষ্টিভঙ্গি প্রভৃতি। সমাজকর্মের মূল্যবোধ হলো সীমিত সম্পদের সর্বোচ্চ ব্যবহারের মাধ্যমে বিদ্যমান অসীম সমস্যার সমাধান করা। সমস্যাগ্রস্ত ব্যক্তি যেন নিজেই নিজের সমস্যা সমাধান করতে পারে, সে লক্ষ্যে সমাজকর্ম স্বনির্ভরতা লাভের মূল্যবোধ অনুসরণ করে। সমাজকর্ম হলো সক্ষমকারী পেশা। সমাজকর্ম বস্তুগত সাহায্যদানের থেকে অবস্তুগত প্রতিভাব বিকাশ ও সক্ষমতা বৃদ্ধিজনিত সাহায্য দান করার মাধ্যমে ব্যক্তিকে সক্ষম করে তোলে। তাই স্বনির্ভরতা মূল্যবোধ পালন করা আবশ্যক। আবার, সমস্যা সমাধানে সমাজকর্ম কোনো নির্দিষ্ট দিক নয় বরং জীবনের সব দিকের সামঞ্জস্যপূর্ণ উন্নয়নে সামগ্রিক দৃষ্টিভঙ্গি পোষণ করে।তাই বলা যায় , উদ্দীপকে উল্লিখিত মূল্যবোধগুলো সমাজকর্ম পেশার জন্য যথেষ্ট নয়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
সমাজকর্ম পেশার মর্যাদা লাভে উক্ত মূল্যবোধগুলোই যথেষ্ট নয়- তোমার মত…
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর