উদ্দীপকে অরুণ মাস্টারের প্রচেষ্টার সাথে ভারতবর্ষের কোন সমাজ সংস্কারকের কাজের মিল রয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: . উদ্দীপকে অরুণ মাস্টারের প্রচেষ্টার সাথে ভারতবর্ষের প্রখ্যাত সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজের মিল রয়েছে। ব্যাখ্যা করা হলো-ভারতবর্ষে হিন্দু নারীদের মধ্যে বিধবাদের করুণ পরিস্থিতি মানবতাবাদী চিন্তাশীল ব্যক্তিমাত্রই অনুধাবন করেছিলেন। হিতকর মানবতাবাদী চিন্তাশীল এসব মানুষকে নিয়েই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হিন্দু সমাজেবিধবা মেয়েদের পুনরায় বিবাহ প্রথার প্রচলনে আন্দোলন শুরু করেন। স্বামী মৃত্যুর পর অন্যের গলগ্রহ হয়ে জীবনযাপন, জৈবিক তাড়নায় অনৈতিক কাজে জড়িয়ে পড়া প্রভৃতি বিষয়ে তুলে ধরে লেখনী শুরু করেন। গ্রন্থ রচনা করে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করেন। ১৯০৫ সালে 'বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এতদ্ববিষয়ক প্রস্তাব' নামক গ্রন্থ প্রকাশ করেন। তাই বলা যায় যে,, উদ্দীপকে পারমিতার মতো অনেক নারীর জন্য অরুণ মাস্টার যে ভূমিকা পালন করেছেন তা মূলত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রতিচ্ছবি।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে অরুণ মাস্টারের প্রচেষ্টার সাথে ভারতবর্ষের কোন সমাজ সংস্কার…
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর