তুমি কি মনে কর, সমাজ জীবনের আকস্মিক বিপর্যয় মোকাবিলায় গৃহীত ব্যবস্থার বিশেষ গুরুত্ব রয়েছে? মতামত দাও।
উত্তর: হ্যা আমি মনে করি বর্তমান আধুনিক ও জটিল বিশ্বব্যবস্থায় উদ্দীপকে উল্লিখিত গৃহীত ব্যবস্থা তথা সামাজিক নিরাপত্তার গুরুত্ব রয়েছে।আমার মতামত দেওয়া হলো-প্রযুক্তিগত উৎকর্ষতা, যোগাযোগ ব্যবস্থায় গতিশীলতা, শিল্প কারখানার বিস্তার প্রভৃতি কারণে আধুনিক সমাজ ব্যবস্থায় সামাজিক নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করা আবশ্যক হয়ে পড়েছে। দৈনন্দিন জীবনে দুর্ঘটনাসহ অন্যান্য প্রতিকূল অবস্থা মোকাবিলায় সামাজিক নিরাপত্তার ব্যবস্থা নিতে হয়। তাই উন্নত রাষ্ট্রসমূহ ক্রমশ কল্যাণ রাষ্ট্রের দিকে ধাবিত হচ্ছে। এছাড়াও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং মানবমূল্যের যথার্থ গুরুত্বারোপের লক্ষ্যে সামাজিক নিরাপত্তা ব্যবস্থার বিকল্প নেই। আবার দেশ ও সমাজের উন্নয়নের প্রধান মাধ্যম হলো মানবসম্পদ। বিশাল জনগোষ্ঠীকে মানবসম্পদে রূপ দান করতে সামাজিক নিরাপত্তার মাধ্যমে সকলের উন্নয়ন নিশ্চিত করা যায়। আবার, প্রত্যেকের মৌল মানবিক চাহিদা পূরণ করা এবং সুস্থ সমাজব্যবস্থা সুনিশ্চিত করতে সামাজিক নিরাপত্তা আবশ্যকীয় বিষয়। এসব ক্ষেত্র বিবেচনায় নিয়ে আকস্মিক বিপর্যয়কালীন বিপর্যয় মোকাবিলায় সামাজিক নিরাপত্তার গুরুত্বপূর্ণ অবস্থান সুস্পষ্ট করা যায়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
তুমি কি মনে কর, সমাজ জীবনের আকস্মিক বিপর্যয় মোকাবিলায় গৃহীত ব্যবস্থ…
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর