আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
উত্তর: আত্মনিয়ন্ত্রণ অধিকার এমন এক অধিকারকে নির্দেশ করে যার দ্বারা কোনো ব্যক্তি তার পছন্দ, চাহিদা, সামর্থ্য ও ক্ষমতা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ এবং সেই অনুযায়ী নিজেকে গড়ে তোলার মাধ্যমে আত্মনির্ভরতা অর্জনে সক্ষম হয়।সমাজকর্ম পেশার একটি সাধারণ মূল্যবোধ আত্মনিয়ন্ত্রণ অধিকার। পেশাদার সমাজকর্ম নিজেকে নিজে সাহায্য করার নীতির ওপর প্রতিষ্ঠিত। সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাজকর্মী সাহায্যপ্রার্থীর ওপর কোনো সমাধান প্রক্রিয়া চাপিয়ে দেন না। বরং সাহায্যপ্রার্থী নিজেই তার সমাধান প্রক্রিয়া গ্রহণের সিদ্ধান্ত নিয়ে থাকেন। ফলে ব্যক্তি তার স্বকীয়তা এবং যোগ্যতা প্রমাণের সুযোগ পায়।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
আত্মনিয়ন্ত্রণ অধিকার বলতে কী বোঝায়?
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর