ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘটনার প্রভাব সমাজকর্মের বিকাশে কীভাবে ভূমিকা রাখে তা বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত ঘটনার প্রভাব সমাজকর্মের বিকাশে যেভাবে ভূমিকা রাখে তা বিশ্লেষণ করা হলো-শিল্প বিপ্লব-উত্তর সমাজের জটিল সমস্যার সমাধান ও সামাজিক সুতন্ত্র উন্নয়নের লক্ষ্যে ক্রমবিবর্তনের ধারায় আধুনিক সমাজকর্মের উদ্ভব ও বিকাশ ঘটেছে। শিল্প বিপ্লব-উত্তর নতুন নতুন চাহিদার সৃষ্টি হয়। চাহিদার প্রেক্ষিতে কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করার প্রয়োজনীয়তা দেখা দেওয়া এবং জীবনের পরিবর্তিত পরিস্থিতি মোকাবিলায় সমাজকর্ম শিক্ষা প্রচলিত হয়। আবার, সমাজকাঠামো, যাতায়াতও যোগাযোগসহ বিভিন্ন বস্তুগত দিকের পরিবর্তনে জ্ঞান-বিজ্ঞান, মানুষের চিন্তাচেতনার ব্যাপক আলোড়ন সৃষ্টি করে, ব্যাপক অগ্রগতি সাধন করে, যা সমাজকর্মের বিকাশকে ত্বরান্বিত করে। আধুনিক ও উন্নত রাষ্ট্রসমূহে জনকল্যাণমূলক কাজের লক্ষ্যমাত্রা অর্জনে বিশেষ জ্ঞান ও দক্ষ সমাজকর্মীর প্রয়োজনীয়তা দেখা দেয়। ফলে সমাজকর্মের। প্রাতিষ্ঠানিক কর্মসূচিভিত্তিক আধুনিক সমাজকর্মের উদ্ভব ঘটে। আবার শিল্পায়ন ও শহরায়নের ফলে সৃষ্ট জটিল পরিস্থিতি মোকাবিলায় সনাতন সমাজকল্যাণমূলক কাজের ব্যর্থতা পরিকল্পিত ও সুসংগঠিত প্রাতিষ্ঠানিক সেবা তথা সমাজকর্মের উদ্ভব ঘটায়। অতএব বলা যায়, সমাজকর্মের বিকাশে শিল্প বিপ্লবের ভূমিকা অপরিসীম।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
ঘ. উদ্দীপকে উল্লিখিত ঘটনার প্রভাব সমাজকর্মের বিকাশে কীভাবে ভূমিকা র…
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর