উদ্দীপকে হুজায়ফা নূরের কার্যক্রমে সমাজকর্মের কয়েকটি মূল্যবোধের প্রতিফলন ঘটেছে। হুজায়ফা নূরের কার্যক্রমে যেসব মূল্যবোধের প্রতিফলন ঘটেছে সেগুলো চিহ্নিত করা হলো-হুজায়ফা নূরের কার্যক্রমে যেসব মূল্যবোধের প্রতিফলন ঘটেছে সেগুলো হলো ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি, আত্মনিয়ন্ত্রণ অধিকার এবং গোপনীয়তা রক্ষা। হুজায়ফা নূর সমস্যাগ্রস্ত ব্যক্তিকে আন্তরিকতার সাথে মর্যাদাসহকারে গ্রহণ করেন, যা ব্যক্তির মূল্য ও মর্যাদার স্বীকৃতি মূল্যবোধকে প্রকাশ করছে। এ মূল্যবোধ ব্যক্তিকে আত্মবিশ্বাসী করে এবং সমস্যা সমাধানে সক্রিয় অংশগ্রহণে উদ্বুদ্ধ করে। সমস্যা সমাধান চাপিয়ে না দিয়ে হজায়ফা নূর আত্মনিয়ন্ত্রণ অধিকার রক্ষা করেছেন। কেননা, সমাজকর্ম বিশ্বাস করে, সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যার সমাধানে নিজেই নিজের সিদ্ধান্ত গ্রহণ করলে সেটা বেশি ফলপ্রসূ হয়। আবার, সমস্যাগ্রস্ত ব্যক্তির যাবতীয় তথ্য গোপন রাখার মাধ্যমে, পেশাগত সম্পর্ক গভীর করার মাধ্যমে সমাধান সহজ করে তোলে। সুতরাং দেখা যাচ্ছে, হুজায়ফা নূরের কার্যক্রমে তিনটি মূল্যবোধ ফুটে উঠেছে।