উদ্দীপকে ইঙ্গিতকৃত যুক্তরাজ্যে প্রণীত আইনটি 'সমাজকর্ম পেশার বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক'- উক্তিটি বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ইঙ্গিতকৃত দরিদ্র সংস্কার আইন-১৮৩৪ সমাজকর্ম পেশার বিকাশে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হয়। উক্তিটি বিশ্লেষণ করা হলো- ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনে যেসব পদক্ষেপ নেওয়া হয়, তা ন মূলত দরিদ্রদের আত্মনির্ভরশীল করতে প্রণীত। যেমন- সক্ষম দরিদ্রদের নিজেদের পর তাদের পরিবারের চাহিদা পূরণকল্পে আত্মনির্ভরশীল হওয়ারজন্য কর্মশিবিরে কাজ করতে বাধ্য করা হয়। এ পদক্ষেপটি প্রাথমিকভাবে সমাজকর্ম পেশার ভিত্তি হিসেবে কাজ করে। এ আইনের সামাজিক মর্যাদায় হস্তক্ষেপ করার উদ্দেশ্য হলো তাদের মধ্যে স্বাধীনভাবে বেঁচে থাকার স্পৃহা জাগ্রত করা। ফলে কারও স্বাধীনভাবে জীবনযাপনের সুযোগ থাকলে Less Eligibility- এর অপমানের ভয়ে সাহায্যের জন্য আবেদন করত না। ফলে কর্মসংস্থান ও ব্যক্তিগত মর্যাদা পুনরুদ্ধারে সুযোগ পায়। এ আইনের আলোকে বস্তিবাসী জনগণের কল্যাণেও কতকগুলো পদক্ষেপ নেওয়া হয়। যেমন- পয়ঃনিষ্কাশন, পানি সরবরাহ, মহামারি ও সংক্রামক ব্যাধি প্রভৃতি। তাই অনেকেই ১৮৩৪ সালের দরিদ্র সংস্কার আইনকে সমাজকর্ম পেশার উদ্ভব ও বিকাশে গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচনা করে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ইঙ্গিতকৃত যুক্তরাজ্যে প্রণীত আইনটি 'সমাজকর্ম পেশার বিকাশে …
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর