নারী শিক্ষা ও অগ্রযাত্রায় তার অবদান মূল্যায়ন কর।
উত্তর: . নারী শিক্ষা ও অগ্রযাত্রায় উদ্দীপকে নির্দেশিত মহীয়সী নারী বেগম রোকেয়ার অবদান অনস্বীকার্য। অবিভক্ত বাংলার নারী জাগরণের অগ্রদূত হিসেবে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন স্মরণীয় এক নাম। তিনি আমৃত্যু নারীশিক্ষা, লিঙ্গের সমতায়ন ও অন্যান্য সামাজিক বিষয়ে নারী সমাজের উন্নয়ন ও কল্যাণে নিজেকে উৎসর্গ করেন। বিশেষ করে মুসলিম নারী সমাজের শিক্ষা, স্বাধীনতা এবং অধিকার অর্জনের আন্দোলনে তিনি ছিলেন পথিকৃৎ। তিনি একদিকে শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলেন, অন্যদিকে নারীদের সচেতন করে তুলতে লেখনী ধারণ করেন। তিনি ১৯১১ সালে স্বল্প পুঁজিতে মাত্র ৮ জন ছাত্রী নিয়ে সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুল নামে একটি স্কুল প্রতিষ্ঠা করেন। এছাড়াও ১৯২৯ সালে কলকাতায় বেগম রোকেয়া মুসলিম মহিলা ট্রেনিং স্কুল প্রতিষ্ঠা করেন। নারীদের মধ্যে নেতৃত্বের বিকাশ এবং সামাজিক ও রাজনৈতিক সচেতনতা সৃষ্টির লক্ষ্যে তিনি ১৯১৬ সালে আজুমানে খাওয়াতীনে ইসলাম গঠন করেন। অন্যদিকে, তিনি সচেতনতা সৃষ্টিতে কলম হাতে ঝাপিয়ে পড়েন। অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন ইত্যাদি রচনা দ্বারা তিনি নারীদের জাগিয়ে তোলার চেষ্টা করেন।তাই বলা যায় , নারী শিক্ষা ও অগ্রযাত্রায় মহীয়সী নারী বেগম রোকেয়ার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
HSC Social Work 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Social Work 1st Paper · সৃজনশীল
নারী শিক্ষা ও অগ্রযাত্রায় তার অবদান মূল্যায়ন কর।
উদ্দীপক
Rajshahi, chittagong, barisal, dinajpur, mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর